শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ভারতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, মৃত বেড়ে ৪৪

রাজু / ১২৭ বার
আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

আসাম-সহ উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এর মধ্যে কেবল আসামেই মারা গেছেন ১৭ জন। বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। মঙ্গলবার পর্যন্ত এসব রাজ্যে বন্যা ও ভারী বৃষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম, সেখানে প্রাণ হারিয়েছেন ১৭ জন।

এছাড়া অরুণাচল প্রদেশে ১২, মেঘালয়ে ৬, মিজোরামে ৫, ত্রিপুরায় ২ এবং নাগাল্যান্ড ও মণিপুরে একজন করে মারা গেছেন। নিহতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে, ভূমিধস, পানিবন্দি অবস্থায় দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে, এমনটাই জানিয়েছেন সাত রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

আসামে অন্তত ২১টি জেলায় ৬ লাখ ৩০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রহ্মপুত্রসহ কয়েকটি নদী এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে।

অরুণাচল প্রদেশে বহু ঘরবাড়ি, রাস্তা, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মিজোরামে ভূমিধস ও বন্যায় ৫ জন মারা গেছেন, যাদের মধ্যে ৩ জন মিয়ানমার থেকে আসা শরণার্থী। গত ১০ দিনে রাজ্যটিতে ৫০০ টিরও বেশি ভূমিধস ঘটেছে।

ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে পরিস্থিতি কিছুটা ভালো হলেও এখনও বহু মানুষ বিপদে রয়েছেন। প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি সামাল দিতে কাজ করে যাচ্ছে।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর