শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

তাহিরুল ইসলাম এশীয় আমেরিকান ঐতিহ‍্য সম্মাননায় ভূষিত

রিপোর্টার / ১৩৬ বার
আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
প্যাটারসনে এশীয় আমেরিকান ঐতিহ্য মাস উদযাপন

যুক্তরাষ্ট্রের প্যাটারসনে  জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো এশিয়ান-আমেরিকান ঐতিহ্য ও সাংস্কৃতিক উৎসব। প্যাটারসনে  প‍্যাসাইক কাউন্টি বোর্ড অফ কাউন্টি কমিশনার্স গত ২৭শে মে, ২০২৫ তারিখে প্যাটারসনের ৪০১ গ্র্যান্ড স্ট্রিটে এটির আয়োজন করেন।  এই উৎসবে এশিয়ার বিভিন্ন দেশের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব ও বিশেষ অবদানের জন্য কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে কমিউনিটিতে অসামান্য অবদান এবং নেতৃত্বের জন্য তাহিরুল ইসলামকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কলানিলয়ম নৃত্য গোষ্ঠীর ভরতনাট্যম নৃত্য পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের এই মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও, পহেলি মডার্ন ইন্ডিয়ান কুইজিনের সৌজন্যে একটি সুস্বাদু ভারতীয় বুফে ডিনারের আয়োজন করা হয়।

প্যাসাইক কাউন্টি কমিশনারদের বোর্ড এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কাউন্টির বৈচিত্র্যময় সংস্কৃতিকে সম্মান জানাতে এবং বিভিন্ন কমিউনিটির মধ্যে সেতুবন্ধন তৈরি করতে বদ্ধপরিকর। এই উদযাপন এশীয় আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষের ঐতিহ্য, অবদান এবং বন্ধনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উৎসব এশিয়ার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি কমিউনিটিগুলোর মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর