রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেবেন না মাইক পেন্স

রিপোর্টার / ১৮৭ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, দেশটির এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাবেন না। ট্রাম্পের আগের আমলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন পেন্স।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় গতকাল শুক্রবার পেন্স বলেন, ‘এটা মোটেও অবাক করা বিষয় নয় যে আমি এবার ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাচ্ছি না।’

পেন্সের এমন ঘোষণাকে ‘চমকপ্রদ’ বলছে মার্কিন সংবাদমাধ্যম। বলা হচ্ছে, হোয়াইট হাউস ছাড়ার পর থেকে ট্রাম্প ও পেন্সের মধ্যে দূরত্ব দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে পেন্স যদি ট্রাম্পকে সমর্থন জানাতেন, সেটাই বরং অবাক করা হতো।
অভিযোগ রয়েছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর জো বাইডেনের কাছে ট্রাম্প যখন হেরে যাচ্ছিলেন, তখন পেন্সকে নির্বাচনের ফল বদলে ফেলার জন্য চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প। মূলত তখন থেকেই দুজনের দূরত্ব দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম একাধিকবার পেন্সকে আক্রমণ করে পোস্ট দিয়েছেন ট্রাম্প।

ফক্স নিউজকে ৬৪ বছর বয়সী পেন্স বলেন, ‘ট্রাম্পের একটি অ্যাজেন্ডা রয়েছে। ট্রাম্প সেটিই প্রকাশ করছেন। আমাদের চার বছরের শাসনামলের রক্ষণশীল অ্যাজেন্ডার সঙ্গে সেটা যায় না।’

এমন এক সময় মাইক পেন্স এসব কথা বললেন, যখন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে রিপাবলিকান পার্টি থেকে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছেন ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন বাইডেন। তাই ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বরের নির্বাচনেও ট্রাম্প-বাইডেন দ্বৈরথ দেখবে বিশ্ববাসী।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর