সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

উদ্বোধনী অনুষ্ঠানেই ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজ, কিমের হুঁশিয়ারি

রাজু / ১৫৯ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর কোরিয়ার নতুন একটি যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) উদ্বোধনের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে। কিম জং উন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি এই দুর্ঘটনাকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই তথ্য জানায়।

রাষ্ট্রীয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় বন্দরে চংজিনে একটি পাঁচ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার জাহাজ উদ্বোধনের সময় ‘গুরুতর একটি দুর্ঘটনা ঘটে’।কেসিএনএ জানায়, কিম জং উনের উপস্থিতিতে জাহাজটি পানিতে নামানোর সময় জাহাজটির নিচের কিছু অংশ ভেঙে যায় এবং জাহাজটির ভারসাম্য নষ্ট হয়ে যায়। অভিজ্ঞতা ও পরিচালনাগত অবহেলার কারণে এমন হয়েছে বলে জানা গেছে।

কিম জং উন এটিকে ‘চূড়ান্ত অবহেলাজনিত অপরাধ’ বলে মন্তব্য করে বলেন, ‘এমন ঘটনা কোনোভাবেই সহ্য করা যাবে না। দায়ী কর্মকর্তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’ এর এক মাস আগেই উত্তর কোরিয়া আরো একটি পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার শ্রেণির জাহাজ ‘চো হিয়ন’ উদ্বোধন করেছিল। সেই অনুষ্ঠানে কিম জং উন তার কন্যা কিম জু এ-কে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন—যিনি অনেক বিশ্লেষকের মতে, সম্ভাব্য উত্তরসূরি। উত্তর কোরিয়া দাবি করে, চো হিয়ন সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত এবং আগামী বছরের শুরুতে তার কার্যক্রম শুরু করবে।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর