রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর যুবদলে বড় পরিবর্তনের আভাস: যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে
শিরোনাম :
ঢাকা মহানগর যুবদলে বড় পরিবর্তনের আভাস: যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ঢাকা মহানগর যুবদলে বড় পরিবর্তনের আভাস: যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা

রিপোর্টার / ১০ বার
আপডেটের সময় : রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

অনলাইন রিপোর্টার

বিএনপির অন্যতম প্রধান সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নতুন কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। একই সঙ্গে বর্তমান আহ্বায়ক কমিটিগুলোকে পূর্ণাঙ্গ করার বিষয়েও নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। দীর্ঘ ৩৩ মাস অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ না হওয়ায় সংগঠনের ভেতরে নতুন নেতৃত্ব গঠনের জোর দাবি উঠেছে।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, আসন্ন এই কমিটিতে রাজপথের পরীক্ষিত, ত্যাগী এবং পরিচ্ছন্ন ইমেজের নেতাদের গুরুত্বপূর্ণ শীর্ষ দায়িত্ব দেওয়া হতে পারে। তারা মনে করছেন, বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এবং দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সাংগঠনিক কাজে যুক্ত থাকা নেতাদের মূল্যায়ন করা এখন সময়ের দাবি।

উল্লেখ্য, বিগত ২০২৩ সালের ৯ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে খন্দকার এনামুল হককে আহ্বায়ক এবং রবিউল ইসলাম নয়নকে সদস্যসচিব করা হয়। একইভাবে ঢাকা মহানগর উত্তরে শরীফ উদ্দিন জুয়েল আহ্বায়ক এবং সাজ্জাদুল মিরাজ সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ রূপ না পাওয়ায় ঢাকার সাংগঠনিক কার্যক্রমে গতি অনেকটাই কমেছে বলে নেতাকর্মীদের একাংশের অভিযোগ। ফলে নতুন করে কমিটি গঠনের আলোচনা এখন রাজপথের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত বিষয় হয়ে উঠেছে।

দলীয় সূত্রে জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করতে কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নতুন কমিটি গঠনের জোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে বর্তমান কমিটি বহাল রেখে তা পূর্ণাঙ্গ করার বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্ভাব্য নেতৃত্ব নিয়ে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন বর্তমান আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল গাফফার, সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জিন্নাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, সাবেক ছাত্রনেতা আসিফুর রহমান বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাবেক সদস্য ইমরান খান ইমন এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকিসহ আরও অনেকে। তবে চূড়ান্ত আলোচনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ওমর ফারুক মুন্না এবং মো. জিন্নাহর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি নিয়েও চলছে নানা সমীকরণ। সেখানে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, বর্তমান কমিটির সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, মিরপুর অঞ্চলের টিমপ্রধান শিমুল আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, আমিনুল হক হিমেল, সাফায়াতে রাব্বি আরাফাত এবং সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান রুয়েলসহ একাধিক নেতা। গুঞ্জন রয়েছে, উত্তর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান রাজ এবং শিমুল আহমেদের নাম শীর্ষ তালিকায় রয়েছে।

এ বিষয়ে যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, শুধু ঢাকা মহানগর নয়, দেশের সব জেলা ও মহানগর কমিটি নিয়েই পরিকল্পনা চলছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো দ্রুত পুনর্গঠন ও পূর্ণাঙ্গ করার কাজ চলছে। পরিবর্তিত পরিস্থিতিতে সংগঠনকে আরও শক্তিশালী করতে শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত আসবে।

এশিয়ানপোস্ট / আরজে


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর