রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪

রিপোর্টার / ২৪ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ার। বুধবার সকালে মহারাষ্ট্রের পুনে জেলার বারামতী বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।অজিত পাওয়ার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি শরদ পাওয়ারের ভাতিজা।

উড়োজাহাজটিতে আরও চারজন ছিলেন যাদের সবাই মারা গেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। উড়োজাহাজে ছিলেন ৬৬ বছর বয়সী অজিত, তাঁর পিএসও, একজন সহকারী এবং দুইজন ক্রু সদস্য।

দুর্ঘটনার পর উড়োজাহাজে আগুন ধরে যায়। দুর্ঘটনার ছবি ও ভিডিওতে উড়োজাহাজটি দাউদাউ করে জ্বলতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করে দমকল। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের দেখা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য প্রাইভেট উড়োজাহাজে মুম্বাই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের ‘জোট’ সরকারের অন্যতম শরিক অজিত পাওয়ার। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পরই তাতে আগুন ধরে যায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।

এনডিটিভি জানিয়েছে, অজিত পাওয়ার সকাল ৮টার দিকে মুম্বাই থেকে রওনা হয়েছিলেন। তাঁর নিজের এলাকা বারামতিতে চারটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল। লিয়ারজেট-৪৫ বিমানটি ভিএসআর ভেঞ্চারস দ্বারা পরিচালিত হতো।

অজিত পাওয়ারের জীবনী

অজিত পাওয়ারের জন্ম ১৯৫৯ সালের ২২ জুলাই মহারাষ্ট্রের আহমেদনগর জেলার দেওলালি প্রভারায়। তাঁর বাবা অনন্তরাও পাওয়ার মুম্বাইয়ের (তৎকালীন বোম্বে) বিখ্যাত রাজকমল স্টুডিওতে কাজ করতেন। বাবার মৃত্যুর পর তাঁর শিক্ষাজীবন বন্ধ হয়ে যায়। তিনি মহারাষ্ট্র রাজ্য বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) স্তর পর্যন্ত আনুষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করেন।

১৯৮২ সালে ২৩ বছর বয়সে তিনি একটি সমবায় চিনি কারখানার বোর্ডে নির্বাচিত হন। তখন তাঁর চাচা শারদ পাওয়ার রাজ্য রাজনীতিতে একজন প্রতিষ্ঠিত কংগ্রেস নেতা হয়ে উঠেছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর