রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই

রিপোর্টার / ১৭ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৯০ বছর বয়সে মারা গেছেন তিনি। বিবিসি হিন্দির এক খবরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাজ্যের নাগরিক মার্ক টালি ১৯৩৫ সালের ২৪ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। সেই সময় তার ব্যবসায়ী বাবা ভারতে অবস্থান করছিলেন। কলকাতায় শৈশব কাটলেও ৯ বছর বয়সে যুক্তরাজ্যে ফিরে যান তিনি।

১৯৬৪ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে চাকরি নেন তিনি। ১৯৬৫ সালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দায়িত্ব নিয়ে আসেন তিনি। বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে খবর সংগ্রহ করতেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করতে তিনি ১৯৭১ সালের এপ্রিলের শেষ সপ্তাহে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন। সেই প্রথম এবং শেষ বারের মতো পাকিস্তান সরকার দু’জন সাংবাদিককে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল। মার্ক টালি বলেছিলেন, ১৯৭১ সালের সেই সফরে তিনি ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী গিয়েছিলেন।

‘‘পাকিস্তানি সেনাবাহিনী যখন সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছাল এবং তারা মনে করলো যে পরিস্থিতির ওপর তাদের নিয়ন্ত্রণ আছে, তখনই তারা আমাদের আসার অনুমতি দিয়েছিল। আমার সাথে তখন ছিলেন ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধ বিষয়ক সংবাদদাতা ক্লেয়ার হলিংওয়ার্থ।’’

বিবিসিকে তিনি বলেছিলেন, ‘আমরা যেহেতু স্বাধীনভাবে ঘুরে বেরিয়ে পরিস্থিতি দেখার সুযোগ পেয়েছি, সেজন্য আমাদের সংবাদের বিশেষ গুরুত্ব ছিল। আমরা বুঝতে পেরেছিলাম, ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে। আমি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে সড়কের দু’পাশে দেখেছিলাম যে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে।

একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় মার্ক টালিকে ২০১২ সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেয় বাংলাদেশ। বিবিসি থেকে অবসরে যাওয়ার পর ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন তিনি। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর