রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করছেন ট্রাম্প: নেদারল্যান্ডস

রিপোর্টার / ৪৩ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি না হলে তাদের ওপর নতুন শুল্ক আরোপের যে হুমকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা সরাসরি ‌‌‘‘ব্ল্যাকমেইল’’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপের আট দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এই মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল।

ডাচ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড ভ্যান উইল বলেন, তিনি (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) যা করছেন, তা ব্ল্যাকমেইল… এবং এটি একেবারে অপ্রয়োজনীয়। এতে জোটের (ন্যাটো) কোনও উপকার হয় না। এমনকি গ্রিনল্যান্ডেরও কোনও উপকার হয় না।

এর আগে, শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এসব দেশ গ্রিনল্যান্ডে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহড়ায় সৈন্য পাঠাতে রাজি হওয়ায় ওই শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। ভ্যান উইল বলেন, গ্রিনল্যান্ডে এই মিশনের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে দেখানো যে, ইউরোপ গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি গ্রিনল্যান্ড ইস্যুতে কূটনীতি ও বাণিজ্যের মধ্যে যোগসূত্র টানার বিষয়ে ট্রাম্পের অবস্থানের বিরোধিতা করেন।

ট্রাম্প জোর দিয়ে বলে আসছেন, তিনি গ্রিনল্যান্ডের পূর্ণ মালিকানা ছাড়া অন্য কিছুতে রাজি হবেন না। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই ভূখণ্ডটির কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি দাবি করেছেন।

তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড—উভয় পক্ষের নেতারাই বলেছেন, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং এটি যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির জবাবে কী করা হবে, তা নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূতরা রোববার জরুরি বৈঠকে বসছেন। সূত্র: রয়টার্স।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর