রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলো ফ্রান্স

রিপোর্টার / ৪৪ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তাদের সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃতাধীন প্রশাসনের কর্মকর্তারা। ফ্রান্সের অর্থমন্ত্রী রোনাল্ড লেসকুরে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে লেসকুরে জানান, অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। ফিন্যান্সিয়াল টাইমসকে লেসকুরে বলেন, “আমি তাকে (স্কট বেসেন্ট) বলেছি যে যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখল করতে কোনো প্রকার তৎপরতা কিংবা পদক্ষেপ নেয়, তাহলে তাকে ‘সীমা অতিক্রম’ করা হিসেবে বিবেচনা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, তা গুরুতর সংকটের মধ্যে পড়বে।”

“আমি তাকে বলেছি যে গ্রিনল্যান্ড একটি সার্বভৌম দেশ এবং ইইউ-এর অংশ। এটি নিয়ে যুক্তরাষ্ট্র কোনো ঝামেলায় না জড়ালেই ভালো করবে। আমি আরও বলেছি, যদি কোনো কিছুর পরোয়া না করে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে হামলা করেই বসে, সেক্ষেত্রে পৃথিবীর চেহারা সম্পূর্ন বদলে যাবে এবং নতুন এক পৃথিবীর অভ্যুদ্যয় ঘটবে।”

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের আয়তন ২১ লাখ ৬৬ হাজার ৮৬ বর্গকিলোমিটার, জনসংখ্যা মাত্র ৫৬ হাজার ৫৮৩ জন। এই জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই ইনুইট জাতিগোষ্ঠীভুক্ত। গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা অঞ্চলে হলেও এই দ্বীপটি ডেনমার্কের অধীন একটি স্বায়ত্ত্বশাসিত প্রদেশ। এ দ্বীপের বাসিন্দারাও ডেনমার্ক এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিক।

আর্কটিক এবং আটলান্টিক সাগরকে পৃথককারী এই দ্বীপটির নাম গ্রিনল্যান্ড হলেও উত্তর মেরুর কাছাকাছি অবস্থান হওয়ার কারণে বছরের বড় সময়জুড়ে তুষারাচ্ছাদিত থাকে এ ভূখণ্ড। দ্বীপটির ভূপৃষ্ঠের গভীরে জ্বালানি তেলসহ বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে বলে জানিয়েছেন ভূতত্ত্ববিদরা।

২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের দখলে আনার ইচ্ছা প্রকাশ করে আসছেন ট্রাম্প। এ বিষয়ে সর্বশেষ মন্তব্য তিনি করেছেন গত ১০ জানুয়ারি।

সেদিন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, “গ্রিনল্যান্ডের লোকজন পছন্দ করুক আর না-ই করুক, আমরা এ ইস্যুতে কিছু একটা করতে চাই। কারণ আমরা যদি (দখল) না করি, তাহলে চীন কিংবা রাশিয়া গ্রিনল্যান্ড দখল করে নেবে  এবং প্রতিবেশী হিসেবে রাশিয়া কিংবা চীন— কাউকেই আমরা চাই না।” সূত্র : এএফপি


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর