রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইরানিরা রেজা পাহলভির নেতৃত্ব মানবে কি না, সন্দেহ প্রকাশ ট্রাম্পের

রিপোর্টার / ১৬ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানে ইসলামিক প্রজাতন্ত্রের বিলুপ্তি ঘটিয়ে নতুন সরকার গঠনের স্বপ্ন দেখছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তবে ইরানিরা তার নেতৃত্ব মানবে কি না এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেছেন, “রেজা পাহলভি দেখতে বেশ অসাধারণ। কিন্তু আমি জানি না তিনি নিজ দেশে কতটা ভালো করবেন। আমরা ওই পর্যায়ে এখনো যাইনি। আমি জানি না তার দেশ তাকে নেতা হিসেবে গ্রহণ করবে কি না। যদি তারা করে, তাহলে আমার জন্য এটি ঠিক আছে।”

গত সপ্তাহে ট্রাম্প জানান, রেজা পেহলভির সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই তার। এ সপ্তাহে তিনি জানালেন তার নেতৃত্ব নিয়েই তার সন্দেহ আছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। যা গত বৃহস্পতিবার সহিংস রূপ ধারণ করে। ওইদিন রাতে সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান রেজা পাহলভি। এরপর শুক্রবারও একই ধরনের আহ্বান জানান তিনি। ওই দুই রাত দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয় এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। তাদের দমনে পরবর্তীতে কঠোর অবস্থানে যায় ইরানের নিরাপত্তাবাহিনী। এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই বিক্ষোভের কারনে ইরানে সরকারের পতন হতে পারে উল্লেখ করে ট্রাম্প বলেন, “সত্যি বলতে যে কোনো সরকারের পতন হতে পারে। ইরানের সরকারের পতন হোক আর না হোক, এটি খুবই ইন্টারেস্টিং একটি সময় হতে যাচ্ছে।”সূত্র: রয়টার্স

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর