রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

রিপোর্টার / ৪৬ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে নিজেদের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এরআগে ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারা পাল্টা হামলা চালাবেন।

তার এ হুমকির পরই জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে। প্রথমে জানা যায়, কাতারের দোহায় অবস্থিত মার্কিনিদের সবচেয়ে বড় ঘাঁটি আল-উদেইদ থেকে কিছু সেনাকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে, অন্যান্য ঘাঁটি থেকেও সরছে সেনা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি আছে এরমধ্যে আল-উদেইদ সবচেয়ে বড়। সেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা থাকেন।

গত বছর জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ হয়। ওই সময় এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। তারা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বাঙ্কার ব্লাস্টার বোমা ছোড়ে। এ হামলার আগেও আল-উদেইদ ঘাঁটি থেকে নিজেদের কিছু সেনাকে সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর এ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। যদিও এটি খুবই সীমিত হামলা ছিল।

এরআগে ২০২০ সালে বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার জেরে ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান। ওই সময় ইরানি সেনারা ভুলবশত একটি যাত্রীবাহী বিমানও ভূপাতিত করেছিল।

সূত্র: রয়টার্স

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর