রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০

রিপোর্টার / ২৭ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতের সংখ্যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। গত শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনারা। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে এখন ৮০-তে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন। মাদুরোকে আটকের সময় ভেনেজুয়েলার বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বোমা হামলা চালায় মার্কিন বিমানবাহিনী।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটকের ঘটনায় ইহুদিবাদীরা পরোক্ষভাবে কাজ করেছে। মাদুরোকে আটকের সময় কিউবার ৩২ সেনা ও গোয়েন্দাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৩২ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কিউবা।

গত ৩ জানুয়ারি মধ্যরাতে রাজধানী কারাকাসে একটি ঘাঁটিতে হামলা চালিয়ে মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স।

৩২ সেনা ও গোয়েন্দা নিহতের ঘটনায় কিউবা দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, মাদুরোর নিরাপত্তার জন্য তারা সেখানে ছিলেন। তাকে আটকের সময় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।

কিউবার সরকার এক বিবৃতিতে বলেছে, “আমাদের দেশপ্রেমিকরা তাদের দায়িত্ব নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পূরণ করেছে এবং নিহত হয়েছেন। এরআগে তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেন এবং হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে লিপ্ত হন।”

কিউবা ভেনেজুয়েলার শক্তিশালী মিত্র। নিকোলাস মাদুরো যখন ক্ষমতায় আসেন তখন থেকেই তার নিরাপত্তার জন্য কিউবার সেনাদের রাখা হতো। যুক্তরাষ্ট্রের হামলার সময় কিউবার কতজন সেনা ও গোয়েন্দা মাদুরোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেটি নিশ্চিত নয়। এছাড়া ভেনেজুয়েলার অন্য কোথাও কিউবার সেনারা নিহত হয়েছেন কি না সেটি নিশ্চিত নয়। সূত্র: নিউইয়র্ক টাইমস

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর