সম্ভাবনার ওপারে শীর্ষক প্রসপেক্ট পার্ক বরোর কাউন্সিল ২০২৬ এর শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬ অনুষ্ঠিত হয়। দুপুর ১২:০০ টায় প্রসপেক্ট পার্ক স্কুল নং ১ বরো অফ প্রসপেক্ট পার্কের ২০২৬ সালের কাউন্সিল সভা এবং শপথ গ্রহণ অনুষ্ঠান জাতীয় পতাকা স্যালুট প্রদর্শন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়।
হল ভর্তি আমন্ত্রিত অতিথিদের সামনে মেয়র খায়রুল্লাহ সদ্য নির্বাচিত কাউন্সিলর-আনন্দ শাহের শপথ গ্রহণ ও কাউন্সিলর-মোহাম্মদ হোসেনের শপথ গ্রহণ পরিচালনা করেন। কাউন্সিল ম্যান আনান্দ শাহ শপথ গ্রহনের সময় তার পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। প্রসপেক্ট পার্ক সিটির বার বার বিজয়ী কাউন্সিল ম্যান আনান্দ শাহ কমিউনিটির সর্বমহলে পরিচিত এবং জনপ্রিয়। সবসসময় কমিউনিটি অনুষ্ঠানে নিজেকে সস্পুক্ত রাখেন।


শফথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাসাইক কাউন্টি ডেমোক্রেট চেয়ারম্যান জন কারি, কংগ্রেস উইমেন নেলি পো, সিনেটর বেনজি, অ্যাসাম্বিলিম্যান আলা আব্দুল আজিজ , আ্যসাম্বিলিম্যান স্টুয়ার্ট , প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়েঘ কাউন্সিল ম্যান শাহিন খালিক ,কাউন্সিলম্যান এটলার্জ ফরিদ উদ্দিন সহ কাউন্টি কমিশনার , বোর্ড অব কমিশনার সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।