সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

রিপোর্টার / ৬৮ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুলাজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস’ পেয়েছেন পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

গতকাল রোববার সৌদির রাজধানী রিয়াদে গিয়েছেন ফিল্ড মার্শাল মুনির। সেখানে সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদ এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে এই সম্মাননা দেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী।

সোমবার এক প্রতিবেদনে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, ফিল্ড মার্শাল মুনিরের এই সফর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার গভীর, ঐতিহাসিক এবং ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করেছে।

আর আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের মাধ্যমে ফিল্ড মার্শাল মুনিরের দীর্ঘ সামরিক সার্ভিস, নেতৃত্ব এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক, কৌশলগত সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক সংযোগকে স্বীকৃতি দিয়েছে সৌদি।

সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার জন্য সৌদি আরবের প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুনিরও। তিনি বলেছেন, সৌদির নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নতির জন্য ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে পাকিস্তান। সূত্র : জিও নিউজ

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর