সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল নিহত

রিপোর্টার / ৬২ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

রাজধানী মস্কোকে গাড়ি বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রুশ তদন্ত কমিটি বলেছে, লেফটেনেন্ট জেনারেল ফানিল সাভারোভ সোমবার সকালে নিহত হন। ওই সময় তার গাড়িতে ফিট করে রাখা বোমা বিস্ফোরিত হয়। ৫৬ বছর বয়সী সাভারোভ সশস্ত্র বাহিনীর ‘অপারেশনাল ট্রেনিং ডিপার্টমেন্টের’ প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তার গাড়িতে বোমা ফিট করা হয়েছিল কি না সেটি তদন্ত করা হচ্ছে। ইউক্রেন এখন পর্যন্ত এ হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। গাড়ি বোমা হামলায় গুরুতর আহত হওয়ার পর এই জেনারেলকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।

সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি সাদা রঙের গাড়ি বেশ বিধ্বস্ত অবস্থায় রয়েছে। গাড়িটির দরজার উড়ে গেছে। পার্কিং এরিয়ায় পড়ে থাকা গাড়িটিকে ঘিরে রেখেছে অন্যান্য গাড়ি।

রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লেফটেনেন্ট জেনারেল সারভারোভ ১৯৯০ সালের শেষ দিকে ওশেতিয়ান-ইঙ্গুস দ্বন্দ্ব এবং ২০০০ সালের শুরুর দিকে চেচেন যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। তার যুদ্ধ করার সরাসরি অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ২০১৫-১৬ সালের দিকে সিরিয়া অভিযানেও নেতৃত্ব দেন তিনি।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, জেনারেল সাভারোভের মৃত্যুর পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলার নির্দেশ দেন পুতিন। এরপর নিজ দেশে একাধিক জেনারেলকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালিয়েছে ইউক্রেন। সূত্র: বিবিসি

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর