রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ভর্তি ৫১৬ জন

রিপোর্টার / ২৮ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

অনলাইন রিপোর্টারঃ

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময় ৫১৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

রোববার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ৫১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৫ জন, খুলনা বিভাগে ৬ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ২৮ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৩১ জন (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৫ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৩ জন (সিটি করপোরেশনের বাইরে) রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত চলতি বছরে মোট ৯৫ হাজার ৭৪৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯৭ হাজার ৮২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মোট ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ডেঙ্গু মোকাবিলায় মশার বংশবিস্তার রোধে সকলকে বাড়ি-ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জল জমা না করতে হবে। মশার লার্ভা নিধনের জন্য নিয়মিত স্প্রে কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা জরুরি। পানি জমা না রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিশেষ করে রাতে মশার থেকে রক্ষা পাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া আবশ্যক।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর