সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬২

রিপোর্টার / ২৩ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৬২ জনে দাঁড়িয়েছে। দেশটির আটটি প্রদেশে ব্যাপক বন্যার কারণে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সঙখলা প্রদেশে সবচেয়ে বেশি ১২৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জরুরি ত্রাণ ও পুনর্বাসনের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দেন।

সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এখনও অনেক মানুষ পানিবন্দি রয়েছে। স্থানীয়রা দীর্ঘদিন পানিতে ডুবে থাকা বাড়িতে ফিরে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছেন। বন্যার কারণে সড়ক যোগাযোগ বাধাগ্রস্ত হয়েছে এবং নি

চু এলাকায় পানি তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে।

বন্যার কারণে দেশটিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সরকার। প্রধানমন্ত্রী আনুতিন স্বীকার করেছেন, বন্যা ব্যবস্থাপনায় সরকারের ঘাটতি রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং জানিয়েছেন, ক্ষতিপূরণ বিতরণ ও ঋণ স্থগিতসহ বিভিন্ন আর্থিক সহায়তা আগামী সপ্তাহ থেকে দেওয়া হবে।

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, শনিবার থেকে বন্যার পানির স্তর কমতে শুরু করেছে। কিন্তু অনেক এলাকায় পানির নিচে থাকা আসবাবপত্র ও ব্যক্তিগত জিনিসপত্র এখনও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, যা ক্ষতির পরিমাণ তুলে ধরে।

সঙখলা প্রদেশের হাট ইয়াই শহরে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। উদ্ধারকর্মীরা পানির মাত্রা কমে যাওয়ার পর মৃতদেহ উদ্ধার শুরু করেছেন। এ পরিস্থিতিতে থাইল্যান্ডের রাজা মহা বাজিরালংকর্ন হাট ইয়াই হাসপাতালে ১০ কোটি বাথ (প্রায় ৩.১১ মিলিয়ন ডলার) অনুদান দিয়েছেন। তিনি বন্যায় নিহতদের জন্য রাজকীয় সহায়তা দিয়ে অন্তেষ্টিক্রিয়া আয়োজনেও সহায়তা করবেন।

গত সপ্তাহের শেষের দিকে শুরু হওয়া এই বন্যা থাইল্যান্ডে একটি ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করেছে। বন্যায় হাজার হাজার মানুষ বাসস্থান থেকে বঞ্চিত হয়েছেন এবং অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসন কাজে দ্রুততার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে দেশের এই দুর্যোগ পরিস্থিতি থেকে শিক্ষণীয় হলো প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় আরও কার্যকর প্রস্তুতি ও দ্রুত প্রতিক্রিয়ার প্রয়োজন।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর