সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের শঙ্কা: সতর্ক অবস্থানে পাকিস্তান

রিপোর্টার / ৬১ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে— এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইসলামাবাদ। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারত যে কোনো সময় সীমান্তে নাশকতা বা পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে পারে এবং পাকিস্তান এ বিষয়ে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় আছে।

গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “আমরা ভারতকে কোনোভাবেই উপেক্ষা করছি না, কোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বাস করছি না। আমার বিশ্লেষণ অনুযায়ী, ভারতের পক্ষ থেকে পূর্ণমাত্রার কোনো যুদ্ধ বা নাশকতার শঙ্কা উড়িয়ে দিতে পারি না। এরমধ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশও থাকতে পারে। আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।”

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, গত জুনে ভারত যে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছিল, সেটি ছিল “৮৮ মিনিটের ট্রেলার”। তাঁর ভাষায়, প্রতিবেশী দেশের সঙ্গে কেমন আচরণ করতে হয়— সেই শিক্ষা দিতে ভারত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

জেনারেল দ্বিবেদীর ওই ‘৮৮ মিনিটের ট্রেলার’ মন্তব্যের পরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধ-সতর্কতার কথা জানান। বিশ্লেষকদের মতে, দুই দেশের বাগ্‌যুদ্ধ দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়াচ্ছে।

এর আগে খাজা আসিফ আরও কঠোর ভাষায় ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমরা প্রস্তুত। আমরা পূর্ব সীমান্ত (ভারত) এবং পশ্চিম সীমান্ত (পাকিস্তান) দুই জায়গায় শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত। আল্লাহ আমাদের প্রথম রাউন্ডে সহায়তা করেছেন। তিনি আমাদের দ্বিতীয় রাউন্ডেও সহায়তা করবেন। যদি তারা চূড়ান্ত রাউন্ড চায়, তাহলে আমাদের যুদ্ধ ছাড়া অন্য কোনো উপায় থাকবে না।”

এদিকে গত মাসে সীমান্তে ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়ে আফগানিস্তান ও পাকিস্তান। সেই সময় পাকিস্তান আফগান ভূখণ্ডে বিমান হামলাও চালায়। পরে কাতার ও তুরস্কসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তান সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত উত্তেজনার মধ্যেই রয়েছে। এর সঙ্গে ভারত-পাকিস্তান বৈরিতা নতুন করে যুক্ত হওয়ায় সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দুই দেশের পারমাণবিক সক্ষমতা থাকায় যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ তৈরি করে।

পাকিস্তানের মন্ত্রীদের ভাষ্য অনুযায়ী, ভারত সীমান্তে অনুপ্রবেশ, নাশকতা কিংবা সীমিত সামরিক হামলা চালাতে পারে। আর ভারতীয় সামরিক কর্মকর্তাদের মন্তব্য এসব আশঙ্কাকে আরও জোরালো করেছে। যুদ্ধ-সংকট দেখা দিলে সেটি শুধু দুই দেশ নয়— গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকেই সরাসরি হুমকির মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: সামা টিভি


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর