শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইসরায়েলি-ফিলিস্তিনিরা একসঙ্গে থাকবে, প্রত্যাশা সৌদি যুবরাজের

রিপোর্টার / ৪৯ বার
আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বলেছেন, তারা দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে আগ্রহী। তবে এর আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একটি পরিষ্কার পথ তৈরি করতে হবে বলে তিনি জানান। পাশাপাশি, তিনি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশাও ব্যক্ত করেন।

গতকাল (১৮ নভেম্বর) হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে যুবরাজ এই তথ্য দেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা আব্রাহাম চুক্তির অংশ হতে চাই। তবে আমরা নিশ্চিত হতে চাই দ্বিরাষ্ট্র সমাধানের স্পষ্ট পথ তৈরি হবে।”

বিন সালমান আরও বলেন, “আমরা দ্বিরাষ্ট্র সমস্যার দ্রুত সমাধানের জন্য কাজ করব। দখলদারদের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের সঙ্গে আমাদের বেশ ভালো কথাবার্তা হয়েছে।”

এই সময় ট্রাম্প পাশে এসে বলেন, “আমি প্রতিশ্রুতি শব্দটি ব্যবহার করতে চাই না, তবে আব্রাহাম চুক্তি নিয়ে আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে। আমরা এক রাষ্ট্র ও দ্বিরাষ্ট্র নিয়ে কথা বলেছি। এ নিয়ে আরও আলোচনা হবে।”

যুবরাজ বলেন, “আমরা ইসরায়েলিদের জন্য শান্তি চাই, ফিলিস্তিনিদের জন্য শান্তি চাই। আমরা চাই তারা একসঙ্গে এই অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর