সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

রিপোর্টার / ৩৯ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, গত ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত বিশেষ নিরাপত্তা অভিযানে মোট ২২ হাজার ১৫৬ জনকে আটক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজার ২৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৭৮১ জন এবং শ্রম আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৩৪৮ জনকে আটক করা হয়েছে। সৌদির বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠান যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে।

এ সময় আরও জানানো হয়, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে ১ হাজার ৯২৪ জনকে। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ান, ৩৭ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি, অবৈধভাবে বসবাস ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, আশ্রয় দেওয়া বা পরিবহনে সহায়তার অভিযোগে সৌদিতে বসবাসরত আরও ৩১ জনকেও আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

বর্তমানে সৌদিতে মোট ৩০ হাজার ২৩৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২৮ হাজার ৪০৭ জন পুরুষ এবং ১ হাজার ৮২৯ জন নারী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২২ হাজার ৯১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হয়েছে।

পাশাপাশি আরও ৪ হাজার ৭৮৪ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে ১৪ হাজার ৯১৬ জন প্রবাসীকে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা। মন্ত্রণালয় বলছে, অবৈধ অভিবাসন প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এসব অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে।

মধ্যপ্রাচ্যের এ দেশটিতে বর্তমানে বসবাস করছে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের জনসংখ্যা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ শ্রমিক সৌদি আরবে কর্মরত। স্থানীয় গণমাধ্যমও নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের খবর প্রকাশ করে থাকে।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর