সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

চীনের নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠক

রিপোর্টার / ৬৯ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

অনলাইন ডেস্কঃ

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি দেশটির রাজধানী বেইজিংয়ে চার দিনের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছে। বৈঠকে পরবর্তী পাঁচ বছরের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এছাড়া পার্টি ও সরকারের গুরুত্বপূর্ণ নিয়োগ ও দায়িত্ব বণ্টন বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

বৈঠকের উদ্বোধনী অধিবেশনে কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর পক্ষে কার্যপ্রতিবেদন উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিং। তিনি ২০২৬ থেকে ২০৩০ পর্যন্ত মেয়াদী ১৫তম পঞ্চবার্ষিক জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনার খসড়া প্রস্তাবনা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।

চার দিনব্যাপী বৈঠক চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এতে সরকার ও পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ ও দায়িত্ব বণ্টন বিষয়েও আলোচনা হবে। বৈঠকে প্রধানভাবে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প, কৃষি, প্রযুক্তি ও সামাজিক সেবার উন্নয়নসহ গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের বিষয়গুলো আলোচিত হবে।

কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি মূলত ২০৫ জন শীর্ষ কর্মকর্তা ও ১৬৭ জন বিকল্প সদস্য নিয়ে গঠিত। এটি পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী সংস্থা। এই সংস্থার দায়িত্বের মধ্যে রাজনৈতিক ব্যুরো ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সদস্য মনোনয়ন ও নির্বাচন করাও অন্তর্ভুক্ত।

শি জিনপিংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকটি এমন সময়ে হচ্ছে, যখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ৪.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যদিও চলতি বছরের জন্য বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য প্রায় ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন এবং বৈশ্বিক প্রভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পনায় অন্তর্ভুক্ত বিভিন্ন উদ্যোগের মাধ্যমে চীন অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর