মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ হারালেন ২৩ জন

রিপোর্টার / ৪৪ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: 
পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় শুক্রবার একাধিক হামলা চালিয়েছে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এসব হামলায় তিন বেসামরিক নাগরিকসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আফগান সীমান্তবর্তী খাইবার বিভাগে ১১ জন প্যারামিলিটারি সদস্য এবং পুলিশ ট্রেনিং স্কুলে ৭ পুলিশ সদস্য রয়েছেন।

টিটিপির এক সন্ত্রাসী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পুলিশ ট্রেনিং স্কুলে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এরপর শুরু হয় তীব্র গোলাগুলি। অপরদিকে বাজাপুর বিভাগে আলাদা এক হামলায় তিন বেসামরিকসহ আরও পাঁচজন নিহত হন। শনিবার টিটিপি সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে এসব হামলার দায় স্বীকার করে।

আফগান তালেবান ও তেহরিক-ই-তালিবান পাকিস্তান আলাদা সংগঠন হলেও তাদের মধ্যে যোগাযোগ রয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। বৃহস্পতিবার রাতে টিটিপির এক নেতাকে লক্ষ্য করে আফগানিস্তানের কাবুলে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। তার পরদিনই খাইবার পাখতুনখাওয়ায় এই ভয়াবহ হামলা হয়। গত এক সপ্তাহে টিটিপির হামলায় পাকিস্তানের ৩২ সেনা ও তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

২০২১ সালে পশ্চিমা সমর্থিত আশরাফ গণির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। যুক্তরাষ্ট্রও তখন তড়িঘড়ি করে দেশ ছাড়ে। এরপর থেকেই আফগান-পাকিস্তান সীমান্তে টিটিপির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদের দাবি, আফগান তালেবান সরকার টিটিপিকে মদদ দিচ্ছে; যদিও তালেবান তা অস্বীকার করছে।
সূত্র: এএফপি

এশিয়ানপোস্ট / এফআরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর