মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

মুসলিম বিশ্বকে নিয়ে ন্যাটো-মতো সামরিক জোট চায় পাকিস্তান

রিপোর্টার / ১০০ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরব ও পাকিস্তানের সামরিক চুক্তিটি বিস্তৃত হয়ে পশ্চিমাদের সামরিক ন্যাটোর মতো একটি শক্তিশালী সামরিক জোটে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার (৩ অক্টোবর) দেশটির পার্লামেন্টে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ইসহাক। এ সময় সৌদির সঙ্গে সামরিক চুক্তির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি গুরুত্বপূর্ণ। অনেক দেশ আমাদের সঙ্গে একই ধরনের চুক্তি করতে চায়। একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে ইচ্ছা প্রকাশ করেছে।”
সৌদি-পাকিস্তান চুক্তিতে আরও দেশ যুক্ত হলে এটি নতুন ন্যাটোতে পরিণত হতে পারে।— উল্লেখ করেন ইসহাক দার। তিনি বলেন, “আল্লাহ চাইলে পাকিস্তান ৫৭ মুসলিম দেশকে নেতৃত্ব দেবে।”

পাকিস্তানে গত মে মাসে অপারেশন সিঁদুর নামে হামলা চালায় ভারত। ওই সময় দুই দেশের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি তখন চুক্তিটি থাকত তাহলে পাকিস্তানে ভারতের হামলাটি সৌদির ওপরও হামলা হিসেবে বিবেচিত হতো।

এদিকে গত ১৭ সেপ্টেম্বর সৌদির রাজধানী রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন। এতে বলা হয়, এ দুই দেশের ওপর অন্য কোনো দেশ যদি হামলা চালায় তাহলে এটি উভয়ের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদির এ চুক্তিতে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এরমাধ্যমে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ছাতার নিচে চলে এসেছে সৌদি। যদিও দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে জানায়নি হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না। সূত্র: দ্য নিউজ পিকে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর