শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

শান্তি প্রস্তাব না মানলে সম্ভাব্য পরিণতি জানালেন ট্রাম্প

রিপোর্টার / ৫৫ বার
আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন যে যুদ্ধবিরতি পরিকল্পনা পেশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা ওই উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস মেনে না নিলে ফলাফল ভয়াবহ হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই সতর্কবার্তা দিয়েছেন।

সোমবার স্থানীয় সময় দুপুরে ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তারপর বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসরায়েল, ইউরোপ এবং আরব অঞ্চলের নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত ২০টি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাবের চূড়ান্ত অনুলিপি প্রস্তুত হয়েছে। সংবাদ সম্মেলন শেষ হওয়া কিছু সময়ের মধ্যেই সেটির লিখিত কপি হাতে এসে যাবে। এ সময় বেঞ্জামিন নেতানিয়াহু তার পাশে ছিলেন।

ট্রাম্প বলেন, “আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে বিস্তৃত আলোচনা আলোচনা শেষে আজ মঙ্গলবার আমি আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব পেশ করছি; এবং আমি অবশ্যই বলব যে এই প্রস্তাব লোকজন ইতোমধ্যেই পছন্দ করেছে।”

প্রসঙ্গত, নতুন প্রস্তাবে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের অবসানের পাশাপাশি যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজের নাম প্রস্তাব করেছেন তিনি। পাশাপাশি হামাসকে অস্ত্র সমর্পণ করার শর্তও উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।

গতকাল ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব পেশ করার পর যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্যের নেতারা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তবে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিবিসিকে হামাস বলেছে, তারা কোনোভাবেই অস্ত্র সমর্থনের জন্য প্রস্তুত নয়। তাছাড়া প্রস্তাবের লিখিত কপি না আসা পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করা হবে না বলেও জানিয়েছে গোষ্ঠীটির হাইকমান্ড। সোমবারের বক্তৃতায় ট্রাম্প বলেন, হামাস যে এখনও সায় দেয়নি— সে ব্যাপারে তিনি অবগত।

“(হামাস ছাড়া) বাকি সবাই এ প্রস্তাব গ্রহণ করেছে; আর আমার মনে হচ্ছে যে (হামাসের তরফ থেকে) আমরা একটা ইতিবাচক সাড়া পাবো। যদি তা না ঘটে, (পাশে থাকা নেতানিয়াহুর দিকে তাকিয়ে) আপনি জানেন বিবি (নেতানিয়াহুর ডাক নাম) যে গাজায় আপনার কী করতে হবে এবং আপনি যা করতে চাইবেন— তাতে যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন ও সহযোগিতা থাকবে।” সূত্র : আনাদোলু এজেন্সি

এশিয়ানপোস্ট/ আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর