মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যা জানাল বাংলাদেশ দূতাবাস

রিপোর্টার / ১০২ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশিদের ওপর সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে গত সপ্তাহে একটি খবর ছড়ায়। এরপর আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, এ খবরটি সত্যি নয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার (২৪ সেপ্টেম্বর) জানিয়েছে, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের ওপর কোনো ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আমিরাত সরকার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই বলেনি। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মিথ্যা খবরটি প্রথম ছড়িয়েছে একটি ভিসা প্রসেসিং করার ওয়েবসাইট থেকে।

এছাড়া যে ওয়েবসাইট থেকে এ তথ্য ছড়ানো হয়েছে সেটির বেশ কয়েকটি অসঙ্গতি তুলে ধরেছে বাংলাদেশের আমিরাত দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ওয়েবসাইটি তাদের ঠিকানা দিয়েছে দুবাই। কিন্তু তাদের যে টেলিফোন নম্বর রয়েছে সেটি রেজিস্ট্রেশন করা হয়েছে ভারতে। এছাড়া ওয়েবসাইটটির নিবন্ধক এবং টেকনিকেল কন্টাক্টগুলো যুক্তরাজ্যভিত্তিক। আর এটির রেজিস্ট্রারার যুক্তরাষ্ট্রভিত্তিক। সবচেয়ে বড় কথা হলো ওয়েবসাইটটি তাদের ঠিকানা হিসেবে যে স্থানকে উল্লেখ করেছে সেটির কোনো অস্তিত্বই নেই।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, যে কোম্পানির ওয়েবসাইট থেকে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে এটি ‘বিশ্বাসযোগ্য’ নয় এবং ‘প্রতারক’ হিসেবে তাদের দুর্নাম রয়েছে।

এ ধরনের মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে বাংলাদেশ ও আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছে দূতাবাস। এছাড়া এ ধরনের তথ্য প্রকাশের আগে সংবাদমাধ্যমগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাস থেকে।

এশিয়ানপোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর