মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে আমিরাত

রিপোর্টার / ১৫৯ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

আগামী ২০২৬ সালেও বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। গত ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আমিরাতের ভিসা কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যতীত এই তালিকায় থাকা আট দেশ হলো—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, উগান্ডা, ক্যামেরুন, সুদান এবং লেবানন।

প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর থেকে বাংলাদেশের নাগরিক ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করে সংযুক্ত আরব আমিরাত। গত ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে আমিরাতের ভিসা কর্তৃপক্ষ বলেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই নিষেধাজ্ঞা এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই ৯ দেশের নাগরিকদের বাণিজ্যিক, কর্ম, ভ্রমণসহ সব ধরনের ভিসা প্রদান বন্ধ থাকবে।

ঠিক কোন কোন কারণে এই ৯ দেশের ওপর অনির্দিষ্টকালের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি হলো— সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি আমিরারেত ভিসা কর্তৃপক্ষ। তবে দেশটির ভিসা সম্পর্কিত অনলাইন পোর্টাল ইউএই ভিসা অনলাইন ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণত কোনো দেশের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ শুরু হলে কিংবা ভূ-রাজনৈতিক সম্পর্কের অবনতি হলে সেই দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে আমিরাতের সরকার। এছাড়া আরও বিভিন্ন কারণ থাকতে পারে। তবে ভিসা কর্তৃপক্ষ যেহেতু বিস্তারিত কিছু বলেনি, তাই এটা এখনও স্পষ্ট নয় যে ঠিক কী কী কারণে বাংলাদেশসহ এই ৯ দেশের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।

আমিরাতে যেসব দেশের লোকজন সবচেয়ে বেশি দেখা যায়, সেসবের মধ্যে বাংলাদেশ অন্যতম। ভ্রমণ, ব্যাবসায়ীক কাজ বা চাকরির উদ্দেশে নিয়মিতই আমিরাতে যান বাংলাদেশিরা। আমিরাত সরকারের এই ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের ওপর বড় আঘাত।

এর আগে ২০১২ সালে প্রথম বাংলাদেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় আমিরাত। পরে ২০২০ সালে তা প্রত্যাহার করে নেয়। তারপর ফের ২০২৪ সালে এ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনে দেশটি, যা এখনও চলছে।

এশিয়ানপোস্ট/ আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর