মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

রিপোর্টার / ৯৫ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। রাজধানী মেক্সিকো সিটিতে ঘটেছে এ ঘটনা। শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এসব তথ্য।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগের দিন বৃহস্পতিবার রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপা’র একটি ব্যস্ত সড়কে সীমানা দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় ওই জ্বালানিবাহী ট্যাংকার ট্রাকটির। এ সময় ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল।

সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের ধাক্কায় ট্রাকের আশপাশে অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১০ জন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর।

আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন; তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৩৮ জনকে চিকিৎসা প্রদান শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। “প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা এবং উচ্চগতিতে গাড়ি চলানোর জন্যই ঘটেছে এ দুর্ঘটনা”, বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে। সূত্র : রয়টার্স

এশিয়ানপোস্ট/ আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর