মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ব্রিটেন চলতি সপ্তাহেই দেবে ফিলিস্তিনকে স্বীকৃতি

রিপোর্টার / ১১০ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

চলতি সপ্তাহের শেষেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। দেশটির সরকারের উচ্চপর্যায়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সাময়িকী দ্য টাইমস।

বুধবার এক প্রতিবেদনে টাইমস জানিয়েছে, বর্তমানে এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটনের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন তিনি। ট্রাম্প বিদায় নেওয়ার পর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে।

প্রসঙ্গত, যুক্তরাজ্য অনেক দিন আগেই মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছে। গত জুলাই মাসে প্রধামন্ত্রী কেইর স্টারমার জানিয়েছিলেন, ইসরায়েল যদি গাজা ভূখণ্ডে বর্বরতা বন্ধ না করে— তাহলে তিনি পদক্ষেপ নেবেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি তার বিবেচনায় রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প তখন বলেছিলেন, ব্রিটেন এ পদক্ষেপ নিলে তিনি আপত্তি করবেন না। তবে পরে ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়াও ফিলিস্তিনিকে স্বীকৃতি প্রদানের ইচ্ছা প্রকাশ করলে ট্রাম্প বলেন, কোনো ইউরোপীয় মিত্র যদি এমন পদক্ষেপ নেয়— তাহলে তার বিরোধিতা করবেন তিনি।

ব্রিটেনের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির শীর্ষ নেতা অবশ্য আগে থেকেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ছিলেন। সম্প্রতি তিনি বলেছেন, সামনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হতে যাচ্ছে এবং সেখানে তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন। স্টারমারের এ বক্তব্যের পর এক প্রতিক্রিয়ায় ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে হামাসকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার জন্য পুরস্কৃত করার শামিল। সূত্র : রয়টার্স, এএফপি

এশিয়ানপোস্ট /আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর