মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইসরায়েলের হামলার পর কাতারকে সতর্ক থাকার পরামর্শ ট্রাম্পের

রিপোর্টার / ৭৫ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেছেন, কাতারকে রাজনৈতিকভাবে আরও সতর্ক থাকতে হবে এবং ইসরায়েলকেও হামলার ক্ষেত্রে সাবধান হতে হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি উপসাগরীয় এ দেশকে “মহান মিত্র” আখ্যা দিয়ে বলেন, কাতারকে তাদের অবস্থানের কারণে “কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক” থাকতে হবে।

রোববার নিউ জার্সির মরিসটাউন থেকে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, “কাতার আমাদের বড় মিত্র। তারা ভৌগোলিকভাবে সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকায় খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই তাদের শব্দচয়নেও কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক থাকতে হয়। তবে আমি বলতে পারি, তারা যুক্তরাষ্ট্রের মহান মিত্র হয়ে আছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দোহায় হামলা প্রসঙ্গে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “তাহলে ইসরায়েলসহ সবাইকে সতর্ক থাকতে হবে। যখন আমরা আক্রমণ করি, তখন সাবধান থাকা জরুরি।”

গত শুক্রবার নিউইয়র্কে ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজে বসেন। কাতারি দূতাবাসের উপপ্রধানের ভাষ্য, ওই বৈঠক ছিল “খুব সফল।” এর আগে মঙ্গলবার দোহায় ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ হামাস নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় পাঁচ হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় পুরো অঞ্চলসহ আন্তর্জাতিক মহল থেকে তীব্র নিন্দা আসে।

এর আগে কাতারে হামলা নিয়ে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, এ ধরনের একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কারও স্বার্থে কাজে আসছে না। এ প্রসঙ্গে তিনি জানান, তার বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারকে সতর্ক করতে বলেছেন।

তবে কাতার বলেছে, তাদের সতর্ক করা হয়েছিল কেবল তখনই, যখন হামলা চলছিল। সেই সময় হামাস নেতারা গাজায় যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। এ পর্যন্ত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে দোহায় হামলার কারণে যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়েছে। মূলত কাতারই যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মিলে গাজায় যুদ্ধ বন্ধে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

এশিয়ানপোস্ট /আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর