রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

কাতারে হামলায় মার্কিন-ইসরায়েল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না: যুক্তরাষ্ট্র

রিপোর্টার / ৯৫ বার
আপডেটের সময় : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তবে তিনি স্বীকার করেছেন, এ ঘটনা গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে। রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, “অবশ্যই আমরা এ ঘটনায় খুশি নই, প্রেসিডেন্টও খুশি নন। তবে এতে আমাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ধরন বদলাবে না। তবে আমাদের এ নিয়ে আলোচনা করতে হবে— বিশেষ করে, এর প্রভাব গাজায় যুদ্ধবিরতি অর্জনের কূটনৈতিক প্রচেষ্টায় কী হতে পারে। ব্রিটেন ও ইসরায়েল সফরে রওনা দেওয়ার আগে তিনি এসব কথা বলেন।

এর আগে গত মঙ্গলবার দোহায় একটি আবাসিক কম্পাউন্ডে হামলা চালায় ইসরায়েল। সেখানে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। নিহতরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজায় যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে কাতার।

এশিয়ানপোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর