রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাজু / ১১১ বার
আপডেটের সময় : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতীয় পণ্যের ওপর ওপর অতিরক্ত রপ্তানি শুল্ক আরোপ করতে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনেয়নের (ইইউ) সদস্যরাষ্ট্রগুলোকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চায় যে ইইউ রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বৃদ্ধি করুক, রাশিয়ার কাছ থেকে তেল এবং গ্যাস ক্রয় সম্পূর্ণভাবে বন্ধ রাখুক এবং রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারত ও চীনের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করুক।

পাশাপাশি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও ইইউ নেতাদের অবস্থান নিয়ে দিন দিন অধৈর্য্য হয়ে উঠছে হোয়াইট হাউস। গত ১৫ আগস্ট আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপ এবং দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন— ইউক্রেনের এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি চেয়েছিলেন।

পুতিনের এই শর্তে রাজি আছেণ ট্রাম্প, কিন্তু ইইউ নেতারা এ শর্তে এখনও সম্মত হননি। হোয়াইট হাউসের অধৈর্য্য হওয়ার কারণ এটাই।

ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা এক্সিওসকে বলেন, “ইইউ নেতারা চায় এই অযৌক্তিক যুদ্ধ দীর্ঘায়িত হোক এবং লম্বা সেই যুদ্ধের ব্যয় যুক্তরাষ্ট্র নির্বাহ করুক। একদিকে তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, আবার অন্যদিকে ভারত ও চীনের মাধ্যমে রাশিয়ার তেল কিনছে।”

প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে চলতি আগস্টের প্রথম দিকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক পৌঁছেছে ৫০ শতাংশে। গত ২৭ আগস্ট থেকে বর্ধিত এই শুল্ক কার্যকরও হয়েছে।

এই পরিস্থিতি নিজেদের অর্থনীতির স্বার্থে ইউরোপে বিকল্প বাজার খুঁজছে ভারত। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ কারণেই ইউরোপকে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। সূত্র : আরটি, ইন্ডিয়া টুডে

আকাশজমিন/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর