রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের পুনঃপেনশন ও ভাতা প্রদানের তাগিদ হাইকোর্টের রায় উপেক্ষা: চরম সংকটে গ্রামীণ ব্যাংকের ১৪ হাজার অবসরপ্রাপ্ত পরিবার যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী শীর্ষ বিএনপি নেতা আবু সাঈদ আহমেদ ঢাকা মহানগর যুবদলে বড় পরিবর্তনের আভাস: যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

মোদি ভয়ংকর, আমার ফোনেই থেমেছে ভারত-পাকিস্তান সংঘাত : ট্রাম্প

রাজু / ১৮৩ বার
আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল, সেটি তার ফোনকলেই থেমেছিল বলে ফের দাবি করেছেন ট্রাম্প।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্প। বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারত-পাকিস্তানের সংঘাত শুরুর পর আমি অত্যন্ত ভয়ংকর ব্যক্তি নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছিলাম। ফোনকলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, পাকিস্তানের সঙ্গে আপনাদের কী শুরু হয়েছে? তার রাগ ও ঘৃণা ছিল প্রচণ্ড। দুই দেশের মধ্যে এই অবস্থা অবশ্য অনেক দিন ধরেই চলছে। এটা অনেকটা শত শত বছর ধরে চলা শত্রুতাপূর্ণ মনোভাবের মোত।”

“ফোনকলে আমি তাকে বলেছিলাম, আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি করতে চাই না। আপনারা এই সংঘাত পরমাণু যুদ্ধতে নিয়ে যাওয়ার পর শেষ করবেন।”

“আমি তাকে আরও বলেছিলাম, আগামীকাল আমাকে ফোন করবেন… যদি এই সংঘাত না থামান— তাহলে আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি তো করবই না, উপরন্তু এমন উচ্চমাত্রার শুল্ক আরোপ করব যে আপনাদের মাথা ঘুরতে থাকবে।”

গত ২২ এপ্রিল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। উত্তেজনার এক পর্যায় গত ৪ মে পাকিস্তানের আজাদ কাশ্মির ও পাঞ্জাবে কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বা (লেট) এবং জইশ-ই মোহম্মদ (জেম)। ভারতের দাবি, অপারেশন সিঁদুরে ৭০ জনেরও অধিক সন্ত্রাসী নিহত হয়েছে।

ভারত অপারেশন সিঁদুরের জবাব দিতে ৭ মে থেকে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, তাদের এই অপারেশনে ভারতে ৩১ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

৫ দিন পাল্টাপাল্টি সংঘাতের পর ৯ তারিখ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। তবে যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদ ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি তা করেনি। ফলে ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে নয়াদিল্লির। সেই টানাপোড়েনের ধারাবাহিকতাতেই সম্প্রতি ভারতের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। সূত্র : এএফপি

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর