মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

শান্তি চুক্তির জন্য ব্যাপক ছাড় দিয়েছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

রাজু / ৯০ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেন চলমান সংঘাত নিরসনে শান্তি চুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দিয়েছে রাশিয়া। এমন মন্তব্যই করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, যদিও সংঘাত অবসানের কোনো স্পষ্ট চিহ্ন দেখা যায়নি, তবু তিনি বিশ্বাস করেন যে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে। সোমবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

এলএনবিসি’র “মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েকার” অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকটি ছাড় দিয়েছেন, যার মধ্যে অন্যতম হলো, ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি প্রদান করা।

ভ্যান্স বলেন, “সাড়ে তিন বছর ধরে চলা এই সংঘাতের মধ্যে প্রথমবার রাশিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এতো গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে। তারা স্বীকার করেছে, কিয়েভে কোনো পুতুল সরকার বসানো সম্ভব হবে না, যা শুরুতে তাদের মূল দাবি ছিল। এবং গুরুত্বপূর্ণ হলো, তারা স্বীকার করেছে যে ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতার জন্য কিছু নিরাপত্তা গ্যারান্টি থাকবে।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া। সাড়ে তিন বছর ধরে চলা এই সংঘাতের ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

এদিকে রাশিয়ার আক্রমণ বন্ধের শর্তে পুতিন চেয়েছেন যে ইউক্রেন পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল ছেড়ে দিক, ন্যাটো যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করুক, নিরপেক্ষ থাকুক এবং দেশের মধ্যে পশ্চিমা সেনা রাখার অনুমতি না দিক।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একটি সাক্ষাৎকারে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ কিছু দেশের উচিত ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া।

এর আগে গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় হুঁশিয়ারি দিয়ে বলেন, দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর এ কথা বলেন তিনি।

ভ্যান্স বলেন, প্রতিটি ক্ষেত্রে আলাদা করে নিষেধাজ্ঞাগুলো বিবেচনা করা হবে এবং নতুন শাস্তি দিয়ে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি মেনে নেওয়াতে বাধ্য করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, ট্রাম্প এই মাসে রাশিয়ার তেল ক্রয়ের কারণে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। এই ধরনের পদক্ষেপকে অর্থনৈতিক চাপ হিসেবে শান্তি প্রতিষ্ঠার প্রয়াসে ব্যবহার করা হবে।

তিনি বলেন, “ট্রাম্প স্পষ্ট করতে চেয়েছেন, রাশিয়া যদি হত্যা বন্ধ করে, তবে বিশ্ব অর্থনীতিতে পুনরায় যোগ দিতে পারবে তারা। কিন্তু যদি তারা হত্যা বন্ধ না করে, তবে তারা (সারা বিশ্ব থেকে) বিচ্ছিন্ন থাকবে।”

এশিয়ানপোস্ট/আরজে

 


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর