মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

স্বাধীনতা দিবসঃ ভারত-পাকিস্তানের পতাকা বুর্জ খলিফায়

রাজু / ১১৪ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

আজ ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। কাল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। দুটি দেশই ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় প্রদর্শিত হবে ভারত ও পাকিস্তানের পতাকা।

 

তবে পাকিস্তান বা ভারতকে সম্মান জানিয়ে কিন্তু বুর্জ খলিফায় এই পতার্কা প্রদর্শন হবে না। এরজন্য দুই দেশকেই টাকা দিতে হবে। সাধারণত মাত্র তিন মিনিটের জন্য পতাকা প্রদর্শন করা হবে। বুর্জ খলিফার গায়ে রয়েছে এলইডি লাইট। সেগুলোতেই ভেসে উঠবে পতাকা।

দুই দেশকে কত খরচ করতে হবে—

বুর্জ খলিফায় বিজ্ঞাপন প্রদর্শন করতে হলে ভবনটির মালিক এমার প্রপার্টিজ থেকে অনুমতি নিতে হয়। তাদের অনুমতি ছাড়া সেখানে কোনো বিজ্ঞাপন দেখানো সম্ভব নয়। ৮২৮ মিটার উঁচু এই ভবনটিতে যেকোনো ছবি, ভিডিও বা লেখা প্রদর্শনের খরচ নির্ভর করে দিন এবং সময়ের ওপর।

সপ্তাহের খোলা দিনগুলিতে (সোমবার থেকে শুক্রবার) রাত ৮টা থেকে ১০টার মধ্যে ৩ মিনিটের জন্য বিজ্ঞাপন দিতে খরচ হবে ২ দশমিক ৫ লাখ দিরহাম, যা বাংলাদেশি অর্থে প্রায় ৮৩ লাখ টাকার সমান। ছুটির দিনগুলিতে (শনিবার ও রবিবার) রাত ৮টা থেকে ১০টার মধ্যে ৩ মিনিটের বিজ্ঞাপনের জন্য খরচ হবে ৩ দশমিক ৫ লাখ দিরহাম, যা বাংলাদেশি অর্থে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার সমান।

তবে সপ্তাহের যে কোনো দিন কেউ যদি সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে ৫ মিনিটের জন্য বিজ্ঞাপন দিতে চায়, তাহলে তাকে দিতে হবে ৪ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকার সমান। সূত্র: খালিজ টাইমস, ডিএনএ ইন্ডিয়া

এশিয়ান পোস্ট/আরজে


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর