মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বাংলাদেশি ভারতে গ্রেপ্তার

রাজু / ১৬৩ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশের আদালতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া রোববার (১০ আগস্ট) জানিয়েছে, ওই বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর তিনি ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম জামাল হোসেন পৌতুনদার। এছাড়া তিনি কুদ্দুস রহিম শেখ নামেও পরিচিত। ৩৭ বছর বয়সী এ বাংলাদেশি রাজবাড়ির গোলন্দঘাটের গদ ফেলু মওলাপাড়ার বাসিন্দা।

পুলিশ তাকে দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং বিদেশি আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সঙ্গে অভিবাসী আইন লঙ্ঘনে অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, এ ব্যক্তি কোনো কাগজপত্র ছাড়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। তাকে বাংলাদেশের আদালত সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিলেও; তিনি পালিয়ে ভারতে চলে আসতে সমর্থ হন। বাংলাদেশের পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এ বাংলাদেশি ২০২৩ সাল থেকে ভারত বাস করছেন। তার কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার ও প্যান কার্ডের ফটোকপি, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি পাসবুক এবং বাংলা ভাষায় ইস্যু করা একটি গ্রেপ্তারি পরোয়ানা উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখতে পায়, এটি বাংলাদেশের আদালতের জারি করা পরোয়ানা। কারা তাকে ভারতের ভুয়া পরিচয়পত্র, ভোটার আইডিকার্ড এবং আধারকার্ড তৈরি করে দিয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এশিয়ান পোস্ট/আরজে


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর