মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

‘ব্রাজিলের ট্রাম্প’-কে গৃহবন্দিত্বের নির্দেশ আদালতের, ট্রাম্পের নিন্দা

রাজু / ১৫০ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

আন্তর্জাতিক রাজনীতিতে ‘ব্রাজিলের ট্রাম্প’ নামে পরিচিত সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনেরোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দার ডি মোরেস ঘোষিত এক রায়ে দেওয়া হয়েছে এ নির্দেশ। এদিকে ব্রাজিলের সর্বোচ্চা আদালতের এই রায়ের কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

ব্রাজিলের কট্টরপন্থি রাজনীতিবিদ জাইর বলসোনেরো দেশটির রাজনৈতিক দল লিবারেল পার্টির শীর্ষ নেতা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন মিত্র। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার কাছাকাছি সময়ে অর্থাৎ ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত নিজের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্পও। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা এবং নিজের রাজনৈতিক মতাদর্শের কারণে আন্তর্জাতিক অঙ্গণে বলসোনেরা ‘ব্রাজিলের ট্রাম্প’ নামেও পরিচিত।

২০২২ সালের নির্বাচনে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনেরো। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ— ২০২২ সালের নির্বাচনের ফলাফল উল্টে দিতে সেনা অভ্যুত্থান ঘটানোর চক্রান্ত করেছিলেন তিনি। নিজের প্রতিদ্বন্দ্বী লুলা দা সিলভাকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগও রয়েছে বলসোনেরোর বিরুদ্ধে।

বলসোনেরো অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন, তবে ব্রাজিলের সুপ্রিম কোর্টে অভিযোগটি মামলা আকারে বিচারাধীন। এর আগে সুপ্রিম কোর্ট বলসোনেরোকে জামিন দিয়েছিলেন এবং শর্ত দিয়েছিলেন যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য বা ভিডিও পোস্ট করতে পারবেন না। তার পাসপোর্টও জব্দ করেছিলেন আদালত।

কিন্তু সম্প্রতি বলসোনেরো সেই শর্ত ভঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তা পোস্ট করেছেন। মূলত এ কারণেই সোমবার তার জামিন বাতিল করে গৃহবন্দিত্বের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দার ডি মোরেস।

এদিকে সোমবার বলসোনেরোকে গৃহবন্দিত্বের আদেশ দেওয়ার কয়েক ঘণ্টা পর ব্রাজিলের সুপ্রিম কোর্টের রায়কে এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিবৃতিতে এ রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘মানবাধিকারের গুরুতর লঙ্ঘণ’ বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিচারপতি ডি মোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। সূত্র : সিএনএন

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর