মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

নিষেধাজ্ঞা প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলেছে রাশিয়া

রিপোর্টার / ১৩৪ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নিষেধাজ্ঞা প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ

মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ওপর ক্রেমলিন নজর রাখছে বলে জানিয়েছে। ক্রেমলিন বলেছে, দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে রাশিয়া এমন পদক্ষেপের বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন মন্তব্য করেছেন।

এর আগে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে মস্কো কোনও অগ্রগতি না দেখালে যুক্তরাষ্ট্র ১০ দিনের মধ্যে রাশিয়ার ওপর শুল্ক আরোপ ও অন্যান্য পদক্ষেপ নেওয়া শুরু করবে।

এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‌‌‘‘আমরা দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ নিষেধাজ্ঞার মধ্যে বসবাস করছি। আমাদের অর্থনীতি বহু ধরনের সীমাবদ্ধতার মধ্যেই পরিচালিত হচ্ছে।’’‘‘যে কারণে এমন পদক্ষেপের বিরুদ্ধে আমাদের মাঝে সুনির্দিষ্ট প্রতিরোধী ব্যবস্থা গড়ে উঠেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প অথবা এই বিষয়ে অন্য আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে আসা প্রতিটি বক্তব্য আমরা পর্যবেক্ষণ করছি।’’

এদিকে মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকিকে ‘‘নিয়মিত কাজ’’ বলে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এখনও বোঝেনি, এমন পদক্ষেপ ফলপ্রসূ হয় না, বরং পশ্চিমা অর্থনীতিরই ক্ষতি করে। মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন জাখারোভা বলেছেন, ‘‘আমরা দেখছি, পশ্চিমা বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা ইস্যুটি কিছুতেই ছাড়তে পারছে না। তারা এক ধরনের স্থবির অবস্থায় আটকে আছে বলে মনে হচ্ছে।’’তিনি বলেন, দৃশ্যত, তাদের আর কোনও বিকল্প নেই; তারা ক্লান্ত। আমরা জবাব দিচ্ছি এবং এসব মোকাবিলায় ব্যবস্থা নিচ্ছি। এমনকি এই নিষেধাজ্ঞাকে নিজেদের উপকারের জন্য কাজে লাগানোর চেষ্টা করছি। সূত্র: রয়টার্স।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর