মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইরানে বিচার বিভাগের ভবনে গ্রেনেড হামলা: ৩ হামলাকারীসহ নিহত ৮

রাজু / ৭৮ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য সিস্তান-বালুচিস্তানে গ্রেনেড হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে রাজ্যের রাজধানী জাহেদানে ইরানের বিচারবিভাগের একটি ভবনে এই হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচারবিভাগ সংক্রান্ত সংবাদমাধ্যম মিজান অনলাইন।

মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, “জাহেদানে বিচারবিভাগের একটি ভবনে হামলা হয়েছে। তাদের ৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা আছে, কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, হামলার পর পরই তৎপর হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং তাদের গুলিতে ৩ জন হামলাকারী নিহত হয়েছে। সিস্তান-বালুচিস্তান পুলিশের উপ কমান্ডার আলিরেজা দালিরি ইরনাকে বলেছেন, হামলাকারীরা দর্শনার্থীর ছদ্মবেশে ভবনটিতে প্রবেশ করেছিল। ভবনে ঢোকার পর তারা নিজেদের সঙ্গে থাকা গ্রেনেড নিক্ষেপ করে। নিহতদের মধ্যে একটি এক বছরের শিশু এবং তার মা আছেন।

জইশ আল আদি নামের একটি গোষ্ঠী এ হামলার জন্য দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। আরবি জইশ আল আদির বাংলা অর্থ ‘ন্যায়বিচারের সেনাবাহিনী’। এই গোষ্ঠীটি পাকিস্তানভিত্তিক, তবে ইরানেও এদের সাংগঠনিক তৎপরতা আছে।

রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত সিস্তান-বালুচিস্তান প্রদেশ ইরানের দরিদ্রতম এলাকাগুলোর মধ্যে একটি। একসময় পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান এই সিস্তান-বালুচিস্তানের অংশ ছিল।

সিস্তান-বালুচিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে গত ৭ দশক ধরে স্বাধীনতা সংগ্রাম চলছে। মাঝে মাঝে তার ধাক্কা এসে লাগে ইরানের সিস্তান-বালুচিস্তানেও। এর আগেও পাকিস্তানভিত্তিক একাধিক গোষ্ঠীর হামলার শিকার হয়েছে সিস্তান-বালুচিস্তান। সূত্র : এএফপি

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর