মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

আহমেদাবাদ দুর্ঘটনার পর একসঙ্গে ‘অসুস্থ’ এয়ার ইন্ডিয়ার শতাধিক পাইলট

রিপোর্টার / ১২৩ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

গত জুনে গুজরাটের রাজধানী আহমেদাবাদে বিমান দুর্ঘটনার চারদিন পরেই ভারতীয় বিমান পরিষেবা কোম্পানি এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষ বরাবর ছুটির আবেদন করেছিলেন সংস্থাটির ১১২ জন সিনিয়র- জুনিয়র বিমান চালক। আবেদনে এই পাইলটরা লিখেছিলেন, অসুস্থতার জন্য ছুটি চান তারা। বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল বিষয়ক মন্ত্রী মুরলীধর মোহল।

মন্ত্রী জানান, ছুটির জন্য আবেদনকারী পইলটদের মধ্যে ছিলেন ৫১ জন কমান্ডার (সিনিয়র পাইলট) এবং ৬১ জন ফ্লাইট অফিসার (জুনিয়র পাইলট)। দুর্ঘটনার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ার কারণেই বিমানকর্মী ও পাইলটরা এমন ছুটির আবেদন করেছিলেন বলেও দাবি করেছেন তিনি।

“এই ঘটনা থেকেই বোঝা যায় পাইলট ও বিমানকর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা কতটা প্রয়োজন”, লোকসভা অধিবেশনে বলেন মুরলীধর মোহন।

মন্ত্রী আরও জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিমান পরিষেবা সংস্থার জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে মেডিক্যাল পরীক্ষার সময় পাইলট ও বিমানকর্মীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল।

উল্লেখ্য, গত ১২ জুন মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে এআই ১৭১ বিমানটি। এতে নিহত হন ওই বিমানের প্রায় সব যাত্রীসহ ২৭৪ জন মানুষ।

প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ হিসেবে জন্য বেশ নিরাপদ। ২০১১ সাল থেকে যাত্রা শুরুর পর এ যাবৎ এই বিমানটি এর আগে কোথাও দুর্ঘটনার কবলে পড়েনি। তার পরেও কীভাবে বিমানটি দুর্ঘটনার কবলে পরে তা নিয়ে ভারতে নানা মহলে নানা প্রশ্ন রয়েছে। এ

রই মধ্যে দুর্ঘটনার প্রাথনিক তদন্তে উঠে এসেছে বিমানের জ্বালানির দু’টি সুইচ সুইচ রান থেকে কাটঅফ হয়ে গিয়েছিল। এরফলেই কার্যত বন্ধ হয়ে যায় বিমানের ইঞ্জিন।

তবে ঠিক কীভাবে বিমানের সুইচ বন্ধ হয়ে গিয়েছিল তা নিয়ে নানান প্রশ্ন রয়েছে। এরইমধ্যে দুর্ঘটনার পরেই একসঙ্গে বিমানের এতজন পাইলটের ছুটি নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই পাইলটদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর