মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

রাজু / ১১৫ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্টিন লুথার কিং জুনিয়র হত্যাকাণ্ড সম্পর্কিত দুই লক্ষ ত্রিশ হাজারের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গাবার্ড এ তথ্য জানিয়েছেন। সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। তুলসি গ্যাবার্ড এক্স-এ (টুইটার) পোস্টে বলেন, ‘প্রকাশিত নথিগুলোর মধ্যে কিং হত্যাকাণ্ড নিয়ে এফবিআই-এর তদন্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য রয়েছে।’

প্রকাশিত নথিগুলোতে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় (ডিওজে), ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং ন্যাশনাল আর্কাইভস যৌথভাবে কাজ করেছে। এটি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে, যেখানে মার্টিন লুথার কিং জুনিয়র, সাবেক প্রেসিডেন্ট জন এফ. কেনেডি এবং সিনেটর রবার্ট এফ. কেনেডির হত্যাকাণ্ড সম্পর্কিত পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা ছিল।

১৯৬৮ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসে লোরেইন মোটেলের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয় মার্টিন লুথার কিং জুনিয়রকে। মৃত্যুর সময় তার বয়স ছিল ৩৯ বছর। হত্যাকাণ্ডের জন্য জেমস আর্ল রে দোষ স্বীকার করে ৯৯ বছরের কারাদণ্ড পেলেও এ হত্যাকাণ্ড ঘিরে নানা প্রশ্ন ও ষড়যন্ত্র তত্ত্ব থেকে গিয়েছে।

তুলসি এক বিবৃতিতে বলেন, ‘প্রায় ৬০ বছর ধরে মার্কিন জনগণ এই তদন্তের পূর্ণাঙ্গ চিত্র দেখার জন্য অপেক্ষা করেছে।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা এই ঐতিহাসিক ও দুঃখজনক ঘটনায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছি। কিং পরিবারের সমর্থনের জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।’

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, ‘দেশের মহান নেতাদের একজনের হত্যাকাণ্ডের কয়েক দশক পরও জনগণ উত্তর পাওয়ার অধিকার রাখে।’

সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ বলেছেন, নথিগুলো প্রকাশের মাধ্যমে ‘মার্কিন জনগণের কাছে সর্বাধিক স্বচ্ছতা প্রদানের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর