মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ট্যাংক বিস্ফোরিত হয়ে গাজায় তিন ইসরায়েলি সেনা নিহত

রাজু / ৮৫ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ট্যাংক বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছে। গতকাল সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ট্যাংকের ভেতর থাকা এক কর্মকর্তা আহত হন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ট্যাংকে কীভাবে এমন প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটল সেটি নিরূপণের চেষ্টা করছে আইডিএফ। তাদের ধারণা সেনাদের ভুলের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফাক্তর। যে কর্মকর্তা আহত হয়েছেন তার নাম প্রকাশ করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

আহত-নিহত চার সেনাই ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২নং ব্যাটালিয়নে ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের প্রাথমিক তথ্যে বলেছিল, হামাসের যোদ্ধারা হয়ত ট্যাংকে রকেট থেকে গ্রেনেড ছুড়েছিল। তবে পরবর্তীতে তারা জানায়, তাদের বিশ্বাস ট্যাংকের উপরিভাগে থাকা ত্রুটিপূর্ণে শেলের কারণে ট্যাংকের ভেতর বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। ইসরায়েলি বাহিনী এখন প্রাণঘাতী এ বিস্ফোরণের সম্ভাব্য একাধিক কারণ তদন্ত করছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর