মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

গাজা যুদ্ধ বন্ধে নৈশভোজে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

রাজু / ৯৪ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দিতে সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর নেতানিয়াহুর এটি তৃতীয় দফা ওয়াশিংটন সফর। ইসরায়েল-ইরান সাম্প্রতিক সমঝোতার পর ট্রাম্প এ সুযোগ কাজে লাগাতে চাইছেন। নৈশভোজ শুরুর আগে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না, কোনো জটিলতা আছে। সব কিছু ভালোভাবেই এগোচ্ছে।’

নেতানিয়াহুর বিপরীতে লম্বা টেবিলে বসে থাকা ট্রাম্প জানান, গাজায় ২২ মাস ধরে চলা সংঘাত থামাতে হামাসও প্রস্তুত। তিনি আরো বলেন, ‘তারা (হামাস) আলোচনায় বসতে চায়, যুদ্ধবিরতি চায়। ওয়াশিংটনে নেতানিয়াহুর সফরের সময় কাতারে দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনা চালিয়েছে ইসরায়েল ও হামাস।

নেতানিয়াহু জানান, তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। সেই মনোনয়ন চিঠিও তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের হাতে তুলে দেন। তিনি বলেন, ‘তিনি এখনই এক দেশ থেকে আরেক দেশ এবং এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন।’’আমরা পরোয়া করি না’ তবে পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে বাতিল করে দেন নেতানিয়াহু।

 

এমনকি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তির বিষয়ে সরাসরি কথা বলতেও টালবাহানা করেন তিনি। এ সময় তিনি জানান, গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ ‘সব সময়’ ইসরায়েলের হাতেই থাকবে। নেতানিয়াহু আরো বলেন, ‘এখন অনেকেই বলবে এটা পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, এটা রাষ্ট্র নয়। আমরা এসব নিয়ে পরোয়া করি না।’ নৈশভোজের সময় হোয়াইট হাউসের কাছে কয়েক ডজন বিক্ষোভকারী নেতানিয়াহুর বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ তুলে স্লোগান দেন।

একদিকে ট্রাম্প নেতানিয়াহুকে শক্ত সমর্থন দিয়ে গেছেন, এমনকি ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বিমান হামলার অনুমোদনও দিয়েছেন। অন্যদিকে তিনি গাজায় চলমান পরিস্থিতিকে ‘নরক’ বলে অভিহিত করেছেন। তিনি রবিবার আশা প্রকাশ করেন, সামনের সপ্তাহেই একটি চুক্তি হওয়ার ‘ভালো সুযোগ’ রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্টের প্রধান অগ্রাধিকার এখন গাজা যুদ্ধ বন্ধ করা এবং সব জিম্মির মুক্তি নিশ্চিত করা।’

লেভিট আরো জানান, ইসরায়েল যুদ্ধবিরতি ও গাজায় থাকা জিম্মিদের মুক্তির পক্ষে সায় দিয়েছে। ট্রাম্প চান মার্কিন মধ্যস্থতাকারীর প্রস্তাবে হামাস ‘এখনই’ রাজি হোক। এই প্রস্তাব মানলে ফিলিস্তিনি বন্দিরাও মুক্তি পাবে।

গাজা যুদ্ধ নিয়ে রবিবার দোহায় শুরু হওয়া সর্বশেষ দফার আলোচনায় হামাস ও ইসরায়েলি প্রতিনিধিরা একই ভবনের ভিন্ন কক্ষে বসেন। আলোচনার সঙ্গে সম্পৃক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, সোমবারের আলোচনা ‘কোনো অগ্রগতি ছাড়াই’ শেষ হয়েছে। তবে হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদল পরবর্তী সময়ে আবার আলোচনায় বসার কথা রয়েছে।

এদিকে যুদ্ধবিরতির চুক্তি নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের চলতি সপ্তাহেই দোহায় আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি থাকবে। সেই সময় হামাস ১০ জন জীবিত জিম্মি ও কয়েকটি মৃতদেহ ফেরত দেবে। এর বদলে ইসরায়েল মুক্তি দেবে ফিলিস্তিনি বন্দিদের। বিষয়টি নিশ্চিত করেছে আলোচনার সঙ্গে যুক্ত দুই ফিলিস্তিনি সূত্র। তারা আরো জানান, হামাস চাইছে ইসরায়েল গাজা থেকে সরে যাওয়ার একটি রূপরেখা দিক, আলোচনা চলাকালীন যুদ্ধ পুনরায় শুরু না করার নিশ্চয়তা দিক এবং জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা বিতরণ ব্যবস্থা ফের চালু হোক।

গাজা বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় সোমবার অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন ছিল একটি ক্লিনিকে, যেখানে যুদ্ধের কারণে আশ্রয় নিয়েছিল অনেক বাস্তুচ্যুত মানুষ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২১৯ জন নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। সেই সময় জিম্মি হওয়া ৪৯ জন এখনো গাজায় রয়েছে। এর মধ্যে ২৭ জনকে মৃত ঘোষণা করেছে সেনাবাহিনী। এই হামলার পর শুরু হওয়া ইসরাএলের প্রতিশোধ অভিযানে এখন পর্যন্ত গাজায় প্রাণ গেছে অন্তত ৫৭ হাজার ৫২৩ জনের। তাদেরও অধিকাংশ বেসামরিক নাগরিক বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ এই হিসাবকে বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করে।

এশিয়ান পোস্ট/আরজে

 

 


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর