সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

গুপ্তচর সন্দেহে লাখ লাখ আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান

রাজু / ১০১ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের পর ইরানে ‘অবৈধ’ আফগান শরণার্থীদের ধরপাকড় ও জোরপূর্বক দেশছাড়া করার হার বেড়েছে। জাতিসংঘ বলছে, সম্প্রতি আফগানিস্তানে ফেরত যাওয়া ৭০ শতাংশ শরণার্থীকে জোর করে পাঠানো হয়েছে; যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। ইরানে বসবাসরত আফগানরা বলছেন, গণমাধ্যমের প্রচারণার কারণে তাদের রাস্তায় এবং বাজারে অপমান করা হচ্ছে। পাশাপাশি ইরানে বসবাসরত আফগান নাগরিকদের ইসরায়েলি গুপ্তচর হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এর আগে, জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা বলেছে, কেবল জুন মাসেই দুই লাখ ৫৬ হাজারের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন। এছাড়া এ বছর ইরান ও পাকিস্তান থেকে দশ লাখেরও বেশি আফগানকে জোরপূর্বক নিজ দেশে ফেরানো অথবা নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

অনেকেই অভিযোগ করেছেন, সীমান্তে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে হেনস্থার শিকার হচ্ছেন আফগান নাগরিকরা। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেছেন অনেকে।

সীমান্তের কিছু তল্লাশি চৌকিতে তাদের মোবাইলও জব্দ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, দেশ ছাড়ার সময় ৫ হাজারের বেশি আফগান শিশুকে তাদের পরিবার থেকে আলাদা করা হয়েছে। তেহরান বসবাসরত আফগানিস্তানের এক নাগরিক বলেছেন, ‌‌সেখানে অবস্থা খুবই খারাপ। এমনকি ক্ষুদ্র কারখানাগুলোতেও পুলিশ অভিযান চালিয়ে আফগানদের তুলে নিচ্ছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সিকান্দার মোমেনি বলেছেন, আফগানরা পরিশ্রমী। তবে তাদের দেশ অতিরিক্ত চাপ নিতে পারছে না। তিনি বলেন, গত দুই-তিন বছরে যারা ইরানে এসেছেন, তাদের অনেকেই বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে এসেছেন।

ইরানের সরকারি হিসেব অনুযায়ী, ইরানে প্রায় ৬০ লাখ আফগানের বসবাস রয়েছে। তবে বৈধ কাগজপত্রহীনদের সঠিক সংখ্যা জানা যায় না। জাতিসংঘের হিসেব বলছে, প্রায় ২০ লাখ আফগান ইরানে বিনা কাগজে বসবাস করছে। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর