শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

৬০ বছর আগের ঘটনায় ৯২ বছর বয়সী ব্রিটিশের যাবজ্জীবন!

রাজু / ৯৯ বার
আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
পুলিশ হেফাজতের রাইল্যান্ড হেডলি। ফাইল ছবি : এএফপি

আন্তর্জাতিক ডেস্কঃ

৯২ বছর বয়সী এক ব্রিটিশকে ১৯৬৭ সালের ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায়ে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি ছিল যুক্তরাজ্যের সবচেয়ে পুরনো অমীমাংসিত মামলা। রাইল্যান্ড হেডলি নামের ওই ব্যক্তি প্রায় ৬০ বছর আগে লুইসা ডানের (৭৫) বাড়িতে চুরি করে ঢুকে তাকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। তাকে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্রিস্টল ক্রাউন কোর্টে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে কমপক্ষে ২০ বছর তাকে কারাভোগ করতে হবে।

রায় ঘোষণার পর হেডলিকে বিচারক ডেরেক সুইটিং বলেন, ‘তোমার মুক্তি আর হবে না, তুমি কারাগারেই মৃত্যুবরণ করবে।’তিনি আরো বলেন, হেডলি যখন এই অপরাধ করেন, তখন তার বয়স ছিল ৩৪ বছর। তিনি ‘মিসেস ডানের বাড়ির পবিত্রতা ও নিরাপত্তা লঙ্ঘন করেন, যেখানে তিনি নিরাপদ বোধ করার পূর্ণ অধিকার রাখতেন। তিনি মৃত্যুর আগে প্রচণ্ড যন্ত্রণা ও ভয়ের মুখোমুখি হয়েছিলেন।

বিচারক আরো উল্লেখ করেন, অতীতে দুই বৃদ্ধ বিধবার বাড়িতে চুরি করে ঢুকে তাদের ধর্ষণের অপরাধে ১৯৭৭ সালে দণ্ডিত হওয়ার রেকর্ড রয়েছে হেডলির। প্রথমে ওই অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও আপিলের মাধ্যমে পরে তা সাত বছরে নামিয়ে আনা হয়।

পুলিশ ২০২৩ সালে লুইসা ডানের মামলাটি পুনরায় খোলে এবং ভুক্তভোগীর স্কার্টসহ তদন্তে উদ্ধারকৃত কিছু বস্তু থেকে ডিএনএ সংগ্রহ করে তা হেডলির সঙ্গে মেলানো হয়। তিনি ১৯৭৭ সালের অপরাধের জন্য প্রায় দুই বছর কারাভোগ করেছিলেন।

হেডলির আইনজীবীদের দল ডাউটি স্ট্রিট চেম্বার্স জানিয়েছে, এটি ছিল যুক্তরাজ্যের সবচেয়ে পুরনো অমীমাংসিত খুনের মামলা, যেখানে পরে নতুন তথ্য উদ্ভাসিত হয়।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর