শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইসরায়েলি হামলায় অন্তত ৪৩০ জন নিহত, জানাল ইরান

রাজু / ৯৪ বার
আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

গত সপ্তাহে সংঘাতের শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন। শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নউর নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৩ জুন সংঘাতের শুরুর পর ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪৩০ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে সাড়ে ৩ হাজার মানুষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর কয়েক দিনের মধ্যে এবারই প্রথম ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করলো।

এর আগে, রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল, ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানে অন্তত ২২৪ জনের প্রাণহানি ঘটেছে। যদিও শুক্রবার হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ অ্যাজেন্সির প্রতিবেদনে ইরানে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৬৫৭ জনে পৌঁছেছে বলে জানানো হয়।

এদিকে, ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার দেশটির খোররামাবাদ শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নউর নিউজ বলছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ কর্মকর্তা ও সৈন্য নিহত হয়েছেন। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর