সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ

রাজু / ১৪৩ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার (১৬ জুন) ভোরে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে সেখানে দখলদার ইসরায়েল হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত এই পরমাণু কেন্দ্র। যা মাটির বেশ গভীরে বানানো হয়েছে।

ইউরেনিয়াম মজুদকরণের এই কেন্দ্রটিকে ইরানের পারমাণবিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। কেন্দ্রটি মাটির এতই গভীরে অবস্থিত যে দখলদার ইসরায়েলের পক্ষে এটি ধ্বংস করা সম্ভব নয়। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরমাণু কেন্দ্রটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিলেন।

গত শুক্রবার ইরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই সময় মাটির নিচে অবস্থিত নাতানজ পরমাণু কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইহুদিবাদীরা। পরবর্তীতে জানা যায়, পরমাণু কেন্দ্রটির বাহ্যিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তাদের হামলার প্রভাবে হয়ত পরমাণু কেন্দ্রটি ভেতরের দিকে বিস্ফোরিত (ইমপ্লোড) হয়েছে। তবে সত্যিই এমন কিছু হয়েছে কি না সেটি জানতে তাদের আরও পর্যবেক্ষণ করতে হবে।

ফোর্দো পরমাণু কেন্দ্র ছাড়াও দখলদার ইসরায়েল সোমবার মধ্যরাতে ইরানের রাজধানী তেহরানের নার্মাক এবং লাভিজান বিভাগেও হামলা চালিয়েছে। সেখানে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর