শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

শেষ মুহূর্তে সাহায্য চেয়ে বার্তা পাঠান পাইলট, এরপর সব নিস্তব্ধ

রাজু / ১০১ বার
আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানের যাত্রী ও পাইলটদের তথ্য প্রকাশ
এয়ার ইন্ডিয়ার বিমান (প্রতীকী ছবি)

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান আছড়ে পড়েছে। দুর্ঘটনায় কবলিত হওয়ার সময় বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গুজরাটের বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই বিপদ বুঝতে পারেন পাইলট। এ সময় তিনি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি) ‘মে ডে কল’—  জরুরি সাহায্যের আবেদন জানান। তবে এর কিছু সময়ের মধ্যেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। এটিসি থেকে যোগাযোগ করা হলেও আর কোনো সাড়া পাওয়া যায়নি।

এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছিল। এতে যে ২৪২ আরোহী ছিলেন তাদের মধ্যে ১২ জন ছিলেন ক্রু। বিমানটি চালাচ্ছিলেন দুজন পাইলট।

ভারতের বেসরকারি বিমান চলাচল অধিদপ্তর নিশ্চিত করেছে, বিমানটির সহ-পাইলট ‘মে ডে কল’ করেছিলেন। কিন্তু এরপর বিমান থেকে আর কোনো সাড়া আসেনি।

এ ব্যাপারে বেসরকারি বিমান চলাচল অধিদপ্তর বিবৃতিতে বলেছে, “বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন। তাদের মধ্যে দুইজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। বিমানটি ক্যাপ্টেন সুমিত সাবরাওয়ালের কমান্ডে ছিল। সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার।

এটিসির তথ্য অনুযায়ী, বিমানটি আহমেদাবাদ থেকে ১টা ৩৯ মিনিটে রানওয়ে ২৩ থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সহ-পাইলট মে ডে কল করেন। কিন্তু এরপর বিমান থেকে আর কোনো সাড়া আসেনি। কিছুক্ষণের মধ্যে বিমানটি বিমানবন্দরের পরিসীমার মধ্যে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে ভারী ধোঁয়া বের হতে দেখা যায়।”এদিকে একটি সূত্র জানিয়েছে, গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বিমানটিতে ছিলেন। সূত্র: ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর