বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ভারত সরকারের বিরুদ্ধে নীরব বলিউডের তারকারা : জাভেদ আখতার

রাজু / ১৩৪ বার
আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক

প্রায়ই স্পষ্ট কথা বলে আলোচনায় আসেন বলিউডের কিংবদন্তী গীতিকার ও চিত্রনাট্যকার অভিনেতা জাভেদ আখতার। চলচ্চিত্র জগতের প্রথম সারির তারকাদের বিরুদ্ধেও স্পষ্ট মতামত তো তোলেনই, দেশের রাজনীতি বা প্রশাসনের বিরোধিতা করতেও ভাবেননা। কেন ভারত সরকারের বিরুদ্ধে বলিউডের বড় তারকারা নীরব রয়েছেন, তা নিয়ে এবার মন্তব্য করলেন এই শিল্পী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ আখতারকে প্রশ্ন করা হয়েছিল, ফিল্ম ইন্ডাস্ট্রি কেন সরকারের বিরুদ্ধে কিছু বলে না? এই প্রশ্নের উত্তরে জাভেদ আখতার বলেন, ‘বড় শিল্পপতিরা কি সরকারের বিরুদ্ধে কথা বলেন?’

জাভেদের বক্তব্য, একটি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকের ভিন্ন মত থাকাই স্বাভাবিক। কিন্তু বলিউডে তার অভাব রয়েছে। প্রয়োজনে সরকারের দিকেও প্রশ্ন তুলতে হবে। সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললে বাড়িতে ইডি বা সিবিআই হানা দেবে, এমন আশঙ্কা থাকলে সমস্যা রয়েছে বলে মত বর্ষীয়ান গীতিকারের।

জাভেদ আখতার বলেন, ‘এটা কিছুই না, ওরা তো খুব বিখ্যাত, কিন্তু ওদের অর্থনৈতিক অবস্থা কিন্তু তেমন কিছুই না। একজন মধ্যবিত্ত শিল্পপতি পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজের পকেটস্থ করতে পারেন। বড় লোকেদের মধ্যে কে কথা বলে? যাদের টাকা আছে তাদের কেউ কি আছেন যিনি কথা বলছেন? কেউ নয়।’

বলিউডের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের প্রসঙ্গও টেনে আনেন গীতিকার। মেরিল নিজেও আমেরিকার সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তাই জাভেদ বলেন, ‘মেরিল স্ট্রিপও আমেরিকায় সরকারবিরোধী বিবৃতি দিয়েছিলেন। তারপরেও তার বাড়িতে আয়কর দপ্তর থেকে হানা দেয়নি। এই ধরনের নিরাপত্তাহীনতা কি সত্যিই রয়েছে? সেই তর্কে অবশ্য আমি যেতে চাই না। তবে এমন ভাবনাচিন্তা যদি সত্যি কারও থেকে থাকে, তা হলে তার মনের মধ্যে ইডি, সিবিআই-এর ভয়ও থাকবে। এতে আসলে অনেকেরই অনেক কিছু প্রকাশ্যে চলে আসবে।’

এশিয়ান পোস্ট/ আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর