শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বাবা যুদ্ধক্ষেত্র থেকে ফোন করতেন : আনুশকা

রাজু / ১৪৫ বার
আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। গত কয়েকদিন ধরেই সীমান্তে থমথমে পরিবেশ বিরাজ করছে। সীমান্ত এলাকার সেই পরিবেশ নিয়ন্ত্রণ রাখতে তৎপর ভারতীয় সেনাবাহিনী।

যে কারণে সেনা জওয়ান ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। তিনি নিজেও সেনা পরিবারের মেয়ে। তাই এই পরিস্থিতি অনুভব করতে পারছেন অভিনেত্রী।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অজয় কুমার শর্মার কন্যা আনুশকা। ১৯৮২ সালের পর থেকে সকল যুদ্ধে ভারতীয় সেনার পোশাকে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি কার্গিল যুদ্ধেও তার ভূমিকা ছিল। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়ে আনুশকার বয়স মাত্র ১১ বছর। তাই সেই সময়ের ভয়াবহতা ও গুরুত্ব তিনি বুঝতে পারেননি। আনুশকা  বলেছেন, ‘কার্গিল যুদ্ধ সাংঘাতিক ছিল। খুব ছোট ছিলাম তখন। তবে মায়ের অবস্থা দেখে আমার খুব ভয় লাগত। তিনি সবসময় সংবাদ সম্প্রচার দেখতেন। যখনই মৃত্যু সংবাদ দেখানো হত, মা খুব বিষণ্ণ হয়ে পড়তেন।’

সীমান্ত থেকে বাবা যখন ফোন করতেন, তখন এক নাগাড়ে নিজের ও স্কুলের গল্প বলতেন আনুশকা । তার কথায়, ‘বাবা ফোন করতেন। কিন্তু বেশি কথা বলতে পারতেন না। আমি আমার স্কুল, বন্ধুবান্ধব এসব নিয়ে কথা বলতে থাকতাম। বুঝতেই পারতাম না, বাবা যুদ্ধে আছে।’

আজ সেই অনুভূতি উপলব্ধি করেন তিনি। তাই আনুশকা  বলেছেন, ‘আমি একজন অভিনেত্রী, এটা বলার চেয়েও আমার নিজেকে সেনা কর্মকর্তার কন্যা বলতে ভালো লাগে।’

সে কারণে ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, “এই পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী আমাদের রক্ষা করছেন। তারা আসল নায়ক। সেনা ও তাদের পরিবারের ত্যাগের জন্য আমি কৃতজ্ঞতা জানাই।”

এশিয়ান পোস্ট/ আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর