রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

চলচ্চিত্রশিল্পী সমিতি নির্বাচন – নিপুণের প্যানেলের সভাপতি নায়ক মাহমুদ কলি

রিপোর্টার / ১৫৬ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা জমে উঠেছে। আগামী ২৭ এপ্রিল চলচ্চিত্রশিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে প্যানেল গঠনের কাজ নিয়ে শিল্পীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সমিতির বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন এবারের নির্বাচনে অংশ নেবেন না বলে আগেই জানা গেছে।

গত মাসে ইলিয়াস কাঞ্চনের ঘোষণার পর নতুন সভাপতি খুঁজছেন নিপুণ। এবার সভাপতি খুঁজে পেয়েছেন তিনি। চলচ্চিত্রের সোনালি দিনের জনপ্রিয় অভিনেতা মাহমুদ কলি হচ্ছেন নিপুণের প্যানেলের সভাপতি।

আজ (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিকেলে শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান শিল্পী সমিতির সদস্যরা। এসময় নিপুণের পাশেই ছিলেন নায়ক মাহমুদ কলি।

সভাপতির বিষয়ে কোনো ঘোষণা না দিলেও আজ ইফতারের পর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান নিপুণ। তবে নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল জাগো নিউজকে নিশ্চিত করেন মাহমুদ কলি-ই সভাপতি হচ্ছেন।

আশি-নব্বই দশকের জনপ্রিয় নায়ক ছিলেন মাহমুদ কলি। দীর্ঘদিন তিনি চলচ্চিত্রপ্রেমীদের মাত করে রেখে ছিলেন। মাহমুদ কলি ‘মাস্তান’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পথচলা শুরু করেন।

এরপর ১৯৭৮ সালে অশোক ঘোষ নির্মিত ‘তুফান’ চলচ্চিত্রে মূল নায়কের ভূমিকায় অভিনয় করেন। মাহমুদ কলি ৬১টি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে দুটি সিনেমা মুক্তি পায়নি।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর